693f9f8d924e7_Gallery_1765777152828
ডিসেম্বর ১৫, ২০২৫ দুপুর ০১:৫৮ IST

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে রামায়ণ-মহাভারত ও ভগবত গীতা

নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - পাকিস্তানের উচ্চশিক্ষার ইতিহাসে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ শুরু হয়েছে। দেশভাগের পর এই প্রথম কোনো পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভাষা সংস্কৃত পড়ানো শুরু হলো। লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (লামস)-এ চালু হওয়া এই কোর্সে সংস্কৃত ভাষার পাশাপাশি মহাভারত ও শ্রীমদ্ভগবদ্গীতার মতো প্রাচীন গ্রন্থ পাঠের পরিকল্পনাও রয়েছে।

প্রাথমিকভাবে এটি তিন মাসের একটি সাপ্তাহিক কর্মশালা হিসেবে শুরু হলেও শিক্ষার্থীদের আগ্রহ ও সাড়া দেখে এটিকে চার ক্রেডিটের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কোর্সে রূপান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীর সংখ্যা এখনও সীমিত হলেও আগামী কয়েক বছরে আগ্রহ বাড়বে বলে তারা আশাবাদী। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের বসন্ত সেমিস্টার থেকে এটি এক বছরের পূর্ণাঙ্গ কোর্স হিসেবে চালু হতে পারে।

এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্যোক্তা, সহযোগী অধ্যাপক শাহিদ রশিদ মনে করেন, সংস্কৃত কোনো নির্দিষ্ট ধর্মের ভাষা নয়, বরং পুরো দক্ষিণ এশীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাঁর কথায়, “সংস্কৃত আমাদের অঞ্চলের বন্ধনকারী ভাষা। মহান ব্যাকরণবিদ পাণিনির জন্মস্থান এই অঞ্চলেই। সিন্ধু সভ্যতার সময়েও এখানে বিস্তর জ্ঞানচর্চা হয়েছে। এই ঐতিহ্যকে নিজেদের বলে স্বীকার করাই আমাদের দায়িত্ব।”

লামসের গুরমানি সেন্টারের পরিচালক আলি উসমান কাসমি জানান, ১৯৩০-এর দশকে জে. সি. আর. উলনার পাকিস্তানে সংরক্ষিত বহু সংস্কৃত পুঁথি তালিকাভুক্ত করেছিলেন। কিন্তু ১৯৪৭ সালের পর দেশীয় কোনো গবেষক সেই পাণ্ডুলিপিগুলোর ওপর উল্লেখযোগ্যভাবে কাজ করেননি। ফলে এই কোর্স ভবিষ্যতে স্থানীয় গবেষকদের তৈরি করতে সাহায্য করবে। তাঁর আশা, আগামী ১০–১৫ বছরের মধ্যে পাকিস্তান থেকেই গীতা ও মহাভারতের গবেষক উঠে আসবেন।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু ভাষাশিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দক্ষিণ এশিয়ার ভাগ করা ইতিহাস ও সংস্কৃতিকে নতুন করে বোঝার পথ খুলে দিচ্ছে। একই সঙ্গে এটি সাংস্কৃতিক সংলাপ ও একাডেমিক সহযোগিতার ক্ষেত্রেও ইতিবাচক বার্তা দিচ্ছে। এমন এক সময়ে, যখন উপমহাদেশের রাজনীতি প্রায়ই উত্তেজনাপূর্ণ, তখন সংস্কৃত শিক্ষার এই পদক্ষেপ জ্ঞান, ইতিহাস ও পারস্পরিক বোঝাপড়ার এক নীরব সেতু হিসেবে কাজ করতে পারে।

আরও পড়ুন

নেপালের পর এবার ভয়াবহ হড়পা বান আমেরিকায়! নিখোঁজ অন্তত ২০
আগস্ট ৩১, ২০২৬

কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ

পিঠে ছোট বোন, ধ্বংসস্তূপের মধ্যে মা-বাবাকে খুঁজছে খুদে দাদা! নেপালের হৃদয়বিদারক ভিডিয়ো কাঁদাচ্ছে নেটদুনিয়াকে
আগস্ট ৩১, ২০২৬

বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের

৫২০০ মিটার উচ্চতা থেকে নেমেছিল মৃত্যুস্রোত! নেপালের হড়পা বানে মিলল বড় রহস্যের উত্তর
আগস্ট ৩১, ২০২৬

হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর

সবাই হারিয়ে গিয়েছে, সব শেষ! রাসুয়া থেকে উদ্ধার শেষ জীবিত, তাঁর কান্নায় ভারী নেপাল
আগস্ট ২৯, ২০২৬

হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি

দুটি হাত-পা নেই , তবু মুখে তুলি ধরে বিশ্ব জয় করছেন কলম্বিয়ার জুলি!
আগস্ট ২৯, ২০২৬

জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে

নেপালের দুঃসময়ে পাশে ভারত, কৃতজ্ঞতা জানালেন প্রেসিডেন্ট পোড়েল
আগস্ট ২৯, ২০২৬

মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে

একদিকে লাশের স্তূপ, অন্যদিকে সিন্দুক লুট! নেপালে দুর্যোগের মাঝেই চাঞ্চল্যকর কাণ্ড, আটক ২৯ জন
আগস্ট ২৯, ২০২৬

মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা

বিশ্বের বৃহত্তম তেল চুক্তি! ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন তেল ব্যারেল নিয়ন্ত্রণে ঐতিহাসিক ঘোষণা ট্রাম্পের
আগস্ট ২৯, ২০২৬

আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের

মৃতের সংখ্যা ছাড়াল ৬১৬, কাদার স্তূপে মিলছে দেহ! এর মধ্যেই ফের বান আসার আশঙ্কা নেপালে
আগস্ট ২৯, ২০২৬

হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী

পৃথিবী কি ফিরছে প্রাচীন সেই উষ্ণ যুগে ! জলবায়ু বদলের নেপথ্যে কী বলছে গবেষণা
আগস্ট ২৮, ২০২৬

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বদলাচ্ছে বৃষ্টি, খরা থেকে শুরু করে সমুদ্রের চেহারাও

নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে তৎপর দিল্লি! উদ্ধার ৮৫ জন, দেশে ফিরলেন ২১
আগস্ট ২৮, ২০২৬

নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে

এক দেশে স্বামী, অন্য দেশে প্রেমিক! ৪ সন্তানের মায়ের ‘নতুন সংসার’ কীভাবে?
আগস্ট ২৮, ২০২৬

ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য

বিপর্যস্ত নেপাল, তবু বিদেশি সাহায্য নিতে নারাজ! ৫০০ মৃত্যুর পরও কেন আপত্তি কাঠমান্ডুর
আগস্ট ২৮, ২০২৬

হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?

হাতে আর ৭২ ঘণ্টা! হিমবাহের জলাধার ফেটে ফের বন্যার সতর্কতা নেপালে
আগস্ট ২৮, ২০২৬

বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা

নেপাল বিপর্যয়ে দায় কার! কাঠমান্ডুর অভিযোগ উড়িয়ে চিনের বার্তা, দোষারোপ করে লাভ নেই
আগস্ট ২৮, ২০২৬

নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের