নিজস্ব প্রতিনিধি , পার্থ - পার্থে প্রথম অ্যাশেজ টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৬৪ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। নেপথ্যে , মিচেল স্টার্ক , স্কট বোল্যান্ড , ব্রেন্ডন ডগেট। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর আরও তিন উইকেট পেয়েছেন শনিবার। অস্ট্রেলিয়াকে ২০৫ রানের লক্ষ্যমাত্রা দেয় ব্রিটিশ বাহিনী।জবাবে রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে বদল করে ট্রাভিস হেডকে নামাতেই কেল্লাফতে অজিদের। শতরান করে জয় এনে দিলেন হেড।
ব্রিটিশদের দেওয়া ২০৫ রান। করতে নামেন বিধ্বংসী ট্রাভিস হেড ও ওয়েদারার্ল্ড। শুরুতে হেডের সঙ্গে ভালই খেলছিলেন তবে ব্রাইডন কার্সের বলে বেন ডাকেটের হাতে তালুবন্দি হন। এরপর মার্নাস লাবুসেনের সঙ্গে সুন্দর একটি অংশীদারিত্ব করেন হেড। ১৬ টি চার সহ ৪ টি ছয়ের মাধ্যমে শতরান করেন তিনি। অর্ধ শতরান করেন মার্নাস লাবুসেন। হেডকেও তুলে নেন কার্স। যদিও তখন ম্যাচ অজিদের ঝুলিতে। এরপর ব্যাটে নেমে ২ টি রান করেন স্টিভ স্মিথ। ৬ টি চার সহ ১ টি ছয়ের সঙ্গে ৫১ রান করেন লাবুসেন।
প্রথম দিনের শেষেই ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতে লায়নকে প্যাভিলিয়নে ফেরান ব্রাইডন কার্স। ৩ টি উইকেট নিয়েছেন তিনি। এরপর ব্যাটে নেমেছে ইংল্যান্ড। শুরুতেই জ্যাক ক্রলিকে কট অ্যান্ড বোল্ড আউট করেন মিচেল স্টার্ক। এরপর পিচে জুটি গড়েন বেন ডাকেট , অলি পোপ। তবে ২৮ রানে ডাকেটকে তুলে নেন স্কট বোল্যান্ড। এরপর পোপকে তুললেন বোল্যান্ড। ব্রুককে খালি হাতে ফেরান তিনি। রুটকে ফের নিজের শিকার বানালেন স্টার্ক।
ব্রিটিশ অধিনায়ক সহ জেমি স্মিথের দিকে তাকিয়ে ছিল গোটা ব্রিটিশ শিবির। তবে ব্যর্থ দুই তারকাই। স্টোকসকে ফের নিজের আঙুলে নাচালেন স্টার্ক। এরপর স্মিথকে ফেরান অভিষেক হওয়া ডগেট। এরপর আটকিনসন করেন ৩৭ রান। তাকে তুলে নেন বোল্যান্ড। ব্রাইডন কার্সকে ২০ রানে ফিরিয়ে দেন ডগেট। এরপর আর্চারের উইকেটও ঝুলিতে ভরেন তিনি।
ব্যাটে নেমে অভিষেক হওয়া ওয়েদারার্ল্ডকে ২ বলের মধ্যেই সাজঘরে ফেরত পাঠান জফ্রা আর্চার। লাবুসেন করেন ৯ রান। তিনিও আর্চারের শিকার হন। ১৭ রানে ব্রাইডন কার্সের শিকার হন স্মিথ। এরপর উসমান খোয়াজাকে তুলে নেন কার্স। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ উড়িয়ে দেন বেন স্টোকস। হেড , গ্রিন , ক্যারি , স্টার্ক সহ স্কট বোল্যান্ডকে তুলে নেন স্টোকস। আর্চার নিয়েছেন ২ টি উইকেট। কার্স নিয়েছেন ২ টি।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে লাভের লাভ হয়নি ইংল্যান্ডের। অলি পোপ অর্ধ শতরানের দোরগোড়ায় সাজঘরে ফিরলেন। দুই ওপেনারকে তুলে নেন স্টার্ক। পোপ শিকার হন ক্যামেরন গ্রিনের। এরপর অন্যতম সেরা রুটকে খালি হাতে ফেরত পাঠান স্টার্ক। হ্যারি ব্রুক করেন অর্ধ শতরান। ৫২ করেন তিনি। অধিনায়ক বেন স্টোকসকেও তুলে নেন স্টার্ক।
এরপর জেমি স্মিথ ইংল্যান্ডকে কিছুটা ভরসা যোগায়। তবে ৩৩ রানে তাকে সাজঘরে পাঠায় মিচেল স্টার্ক। এরপর আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ২ উইকেট নিয়েছেন অভিষেক হওয়া ব্রেণ্ডন ডগেট। এছাড়া ১ টি করে উইকেট পান ক্যামেরন গ্রিন।
নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপের হুমকিও দেওয়া হয়েছে
আর্সেনাল - ২
চেলসি - ১
ভারতের বিরুদ্ধে হারের পরেই এই সিদ্ধান্ত পাক বোর্ডের
ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী মেলেনি আমিরের
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নেটে ব্যাটিং করছেন ধোনি
সঞ্জুর মানসিকতার প্রশংসা করেছেন গম্ভীর
ইতিমধ্যেই দেশে ফিরে যাওয়ার টিকিট কেটেছে পাকিস্তান
ইডেনে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সঞ্জু
ওয়েস্ট ইন্ডিজ - ১৯৫/৪(২০)
ভারত - ১৯৯/৫(১৯.২)
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত
ম্যাচ শুরুর হবে সন্ধ্যে ৭ টায়
মধ্যপ্রাচ্যে দাউদাউ করে জ্বলছে যুদ্ধের আগুন
ম্যানচেস্টার সিটি - ১
লিডস ইউনাইটেড - ০
রঞ্জিতে ৬০ উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি
সুপার ৮ পর্বের একটি ম্যাচেও জয় আসেনি শ্রীলঙ্কার
রাষ্ট্রসংঘে হামলার প্রতিবাদে সরব
ঘনঘন সাইরেন ইজরায়েলে
যৌথ হামলার প্রত্যাঘাত শুরু ইরানের
প্রত্যাঘাত করতে মরিয়া ইরান
রাষ্ট্রসংঘে চিঠি ইরানের বিদেশমন্ত্রীর