নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রথম ছবিতেই নজরকাড়া অভিনয় করেছেন বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের ছেলে আহান পাণ্ডে। সাইয়ায়া ছবিটি তরুণ প্রজন্মের কাছে ছিল একেবারে ব্লকবাস্টার হিট। প্রথম ছবির মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন তিনি। অনীত পদ্দার সঙ্গে তার রসায়ন ব্যাপক উপভোগ করেছিলেন দর্শকমহল। মিন হয়েছে কত জন্ম একসঙ্গে কাজ করছেন। এবার সেই আহানকে দেখা যাবে নতুন ভূমিকায়। মারকাটারি অ্যাকশন হিরোর অবতারে ধরা দিতে চলেছেন তিনি।
সালমান খানের সুপারহিট সিনেমার পরিচালক আলি আব্বাস জাফরের নির্দেশনায় কাজ করবেন অভিনেতা। প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক। যশ রাজ ফিল্মের ব্যানারে আলি আব্বাস জাফরের ছবিতে রোম্যান্টিক প্রেমিকের খোলস ছেড়ে থেকে অ্যাকশন হিরোর চরিত্রে আসতে চলেছেন সাইয়ারার কৃশ কাপুর। এবার দেখার বিষয় দর্শক মহলে এই চরিত্রে নজর কাড়তে পারেন কিনা। তবে শুধু অ্যাকশন নয় রোমান্সের ছোঁয়াও থাকবে এই ছবিতে।
আহান পাণ্ডে ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যাশভারি ঠাকরে। পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে নিশানচি ছবির মাধ্যমে অভিনয়ের পথচলা শুরু করেছিলেন তিনি। এছাড়াও দেখা যাবে শর্বরী বাগকে। যিনি ইতিমধ্যেই রঙিন দুনিয়ায় অনেকটাই পরিচিত। সিনেমার নাম বা চিত্রনাট্য সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি। তরুণ প্রজন্মকে নিয়ে বিগ বাজেটের ছবি বানানোর মত সাহস দেখানোয় পরিচালককে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই। আপাতত অ্যাকশন-রোম্যান্সের মিশেলে আহানের পরবর্তী ছবির নাম ও আরও আপডেটের অপেক্ষায় অনুরাগীরা।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের