নিজস্ব প্রতিনিধি, বেলজিয়াম – এবার বেলজিয়ামেই চাপে পড়লেন পিএনবি-র ঋণখেলাপি, পলাতক গুজরাতের হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। বেলজিয়ামের আদালতের মতে, “অভিযোগ প্রমাণিত হলে ১ বছরের বেশি কারাদণ্ড হবে বেলজিয়ামে।“ অন্যদিকে খুব তাড়াতাড়ি ভারতে প্রত্যর্পণ করা হবে মেহুল চোকসিকে।
আদালতের তরফ থেকে জানানো হয়েছে, “২০১৬ সালের শেষ থেকে ২০১৯ সালের শুরুর দিকে ভারতে অভিযোগগুলি সংঘটিত হয়েছে। বেলজিয়ামে এই অপরাধগুলির জন্য এক বছরের বেশি কারাদণ্ডের বিধান রয়েছে, যেমনটি বেলজিয়ামের ফৌজদারি আইনের বেশ কয়েকটি ধারায় উল্লেখ করা হয়েছে।“ যদিও মেহুল চোকসির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকৃত নয় বলে জানিয়েছে বেলজিয়ামের আদালত।
উল্লেখ্য, মেহুল চোকসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে পিএনবি থেকে ১৩ হাজার কোটি টাকা তছরূপের। এই মামলার তদন্তের দায়িত্ব পায় সিবিআই। ২০১৮ সালে দেশ ছেড়ে পালান সস্ত্রীক মেহুল চোকসি। প্রথমে গা ঢাকা দিয়েছিলেন দ্বীপদেশ অ্যান্টিগায়। ২০২৪ সালে সিবিআই জানতে পারে, বেলজিয়ামে গা ঢাকা দিয়েছেন গুজরাতের বছর পঁয়ষট্টির হিরে ব্যবসায়ী। এরপর থেকে বেলজিয়াম সরকারের কাছে তাঁর প্রত্যর্পণের আর্জি জানায় ভারত। অবশেষে প্রত্যর্পণের অনুমতি দেওয়া হয়েছে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের