নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নাম কামাতেই বদনাম হয়েছিলেন ননসেন শমীক অধিকারীর। বান্ধবীকে ফ্ল্যাটে আটকে মারধর সহ শারীরিক নির্যাতনের মত অভিযোগ উঠেছিল শমীকের বিরুদ্ধে। ধর্ষণের মামলায় রুজু করা হয় তার বিরুদ্ধে। জামিনে জেল থেকে বেরিয়েই ট্র্যাকে ফিরলেন শমীক। শুধু ফিরলেনই নয় , নতুন ভিডিওতে দিলেন এক বিশেষ বার্তাও।
শনিবার রাতে নিজের পেজে একটি ভিডিও পোস্ট করেছেন শমীক। সেখানে তিনি বুঝিয়েছেন , পরিস্থিতি যতই কঠিন বা খারাপ হোক না কেন শেষপর্যন্ত শুধু বাবা-মাই পাশে থাকেন। বাকি গোটা দুনিয়ার কোনো কিছুই আসে যায় না। মার্চে জামিনে ছাড়া পেয়ে ননসেন বলেছিলেন , "আমার তো অনেক বন্ধু ছিল। অনেককে বন্ধু ভাবতাম। কিন্তু এই কঠিন দিনে এই বাবা-মা ছাড়া কাউকে দেখতে পাইনি।"
প্রায় ২৪ ঘণ্টা ধরে বান্ধবীকে ফ্ল্যাটে আটকে অত্যাচার করার মত গুরুতর অভিযোগ রয়েছে শমীকের বিরুদ্ধে। মা বাবা আটকাতে এলে তাদের আত্মহত্যার হুমকি দেন। ফ্ল্যাট বদলের সময় তাদের সাহায্য করতে এসেছিলেন শমীকের বান্ধবী। বাড়ি যেতে চাইলে তার ফোন আটকে রেখে শুরু হয় অত্যাচার। যুবতী অন্য কারও সঙ্গে কথা বলছেন কেন, সেই প্রশ্ন করে তার মোবাইল কেড়ে নেন। খুনের হুমকি দিয়ে তাকে মারধর করেন বলেও অভিযোগ ওঠে। তার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ উঠেছিল ভাইরাল শমীকের বিরুদ্ধে।
এরপর বেহালা থানায় FIR জানান নির্যাতিতা। তিনি জানিয়েছিলেন , শমীকের বাবা মা আমাকে ওই অবস্থায় বেরোতে বারণ করেছিলেন। ওনারাও জানতেন শমীক তাকে অত্যাচার করেছে। সমস্ত অভিযোগ শুনে পুলিশ একাধিক ধারায় ননসেনের বিরুদ্ধে মামলা রুজু করে। শমীক অধিকারীর বিরুদ্ধে ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২), ৭, ৪ ও ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনে বেরিয়ে তিনি বলেছিলেন , "আগেই বলেছিলাম আমি নির্দোষ।"
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের