6a23c74f282e9_Gallery_1780729592541
জুন ০৬, ২০২৬ দুপুর ১২:৩৯ IST

অভিষেকের ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ,সামনে আসতে পারে বড় তথ্য?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষেকের ক্লাবে ডায়মন্ড হারবার এফসিকে ঘিরে এবার শুরু হয়েছে নতুন বিতর্ক। ক্লাব পরিচালনা, আর্থিক লেনদেন ও পরিকাঠামো ব্যবহারে অনিয়মের অভিযোগ সামনে আসতেই তদন্তে নেমেছে রাজ্যের ক্রীড়া দফতর। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।

সম্প্রতি ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে সরকারের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান নিশীথ প্রামাণিক। অভিযোগগুলির মধ্যে রয়েছে ক্লাব গঠনের প্রক্রিয়া আদৌ নিয়ম মেনে হয়েছে কি না, সেই প্রশ্ন। পাশাপাশি ক্লাবের আর্থিক উৎস, অর্থের ব্যবহার ও পরিচালন ব্যবস্থা নিয়েও বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে। সেই কারণেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ক্রীড়া দফতর।

মন্ত্রীর কথায়, ক্লাবের আর্থিক লেনদেনের সমস্ত দিক পরীক্ষা করে দেখা হবে। তদন্তের স্বার্থে ক্লাবের সঙ্গে যুক্ত স্পনসর সংস্থাগুলিকেও ডেকে পাঠানো হতে পারে। কোথা থেকে অর্থ আসছে, কীভাবে সেই অর্থ ব্যয় করা হচ্ছে, তার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের যে মাঠে ডায়মন্ড হারবার এফসি অনুশীলন করত, সেই মাঠটি দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে নিয়মভঙ্গের অভিযোগও উঠেছে। এই প্রসঙ্গে নিশীথ দাবি করেন, মাঠটিকে ইতিমধ্যেই দখলমুক্ত করা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হবে বলেও তিনি জানান। একইসঙ্গে তিনি বলেন, ক্রীড়া দফতর বিষয়টি নিয়ে নিয়মিত আইএফএ-র সঙ্গে যোগাযোগ রাখছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।

নিশীথ আরও দাবি করেছেন, ক্লাবের কয়েকজন ফুটবলারের সরকারি চাকরি সম্পর্কিত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বক্তব্য, রাজ্যের প্রতিটি ক্লাবের উন্নতি হোক সেটাই সরকারের লক্ষ্য। তবে কোনও ধরনের অনৈতিক বা নিয়মবহির্ভূত কাজ প্রমাণিত হলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের