68a1bae6a76d4_IMG-20250817-WA0015
আগস্ট ১৭, ২০২৫ দুপুর ০৪:৫০ IST

অতিরিক্ত ওষুধ ফেলে দেবেন না, জীবন বাঁচাচ্ছেন এক বৃদ্ধ, ‘মেডিসিন বাবা’ ওমকার

নিজস্ব প্রতিনিধি, দিল্লি - দিল্লির রাস্তায় প্রতিদিন হাঁটেন এক বৃদ্ধ মানুষ। কারো দরজায় গিয়ে কড়া নাড়েন, কারো কাছ থেকে গ্রহণ করেন অব্যবহৃত ওষুধ। কোনো ব্যক্তিগত লাভ নয়, কোনো লাভ নয়,শুধু মানবতার জন্যই তাঁর এই লড়াই। তিনি ওমকার নাথ শর্মা, সবার কাছে পরিচিত ‘মেডিসিন বাবা’ নামে। ৮৭ বছর বয়সেও তিনি অক্লান্তভাবে কাজ করে চলেছেন দরিদ্র মানুষের জন্য।

উত্তরপ্রদেশে জন্মানো ওমকার নাথ শর্মা ছিলেন কাইলাশ হাসপাতালের অবসরপ্রাপ্ত ব্লাড ব্যাংক টেকনিশিয়ান। তবে তাঁর জীবন বদলে যায় ২০০৮ সালে, যখন পূর্ব দিল্লিতে একটি আন্ডার-কনস্ট্রাকশন মেট্রো ব্রিজ ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় বহু শ্রমিক আহত হন, কিন্তু স্থানীয় হাসপাতালে ওষুধ না থাকায় এবং চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় অনেকেই মারা যান। সেই দৃশ্য দেখে গভীরভাবে নাড়া দেয় ওমকারের মন। ঠিক তখনই তিনি সংকল্প নেন  - আর কোনো মানুষ যেন শুধু ওষুধের অভাবে মরতে না হয়।

ওমকার নাথ শর্মা

কিন্তু এই পথ সহজ ছিল না। মাত্র ১২ বছর বয়সে একটি গাড়ি দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান ওমকার। তবুও তিনি প্রতিদিন ৫–৬ কিলোমিটার হাঁটেন, ঘরে ঘরে ঘুরে অব্যবহৃত ওষুধ সংগ্রহ করেন। প্রতিটি ওষুধ তিনি নিজের হাতে নথিভুক্ত করেন - নাম, কোম্পানি, কোথা থেকে এসেছে এবং এক্সপায়ারি ডেট সবকিছু লিপিবদ্ধ থাকে তাঁর ডায়েরিতে। এরপর সেগুলো পৌঁছে যায় আশ্রম, বস্তি, সরকারি হাসপাতাল ও অভাবীদের হাতে।

আজ তাঁর দুই কামরার ভাড়াবাড়িই হয়ে উঠেছে এক ‘মেডিসিন ব্যাংক’। ফ্রিজ ভর্তি ইনজেকশন, ওষুধ, আর তাকজুড়ে অসংখ্য ট্রফি, সার্টিফিকেট, সংবাদপত্রের কাটিং,সবই তাঁর সমাজসেবার সাক্ষ্য বহন করছে। প্রতি মাসে তিনি প্রায় ৫–৬ লক্ষ টাকার সমপরিমাণ ওষুধ সংগ্রহ করে বিনামূল্যে বিলিয়ে দেন।

ব্যক্তিগত জীবনও কষ্টে ভরা। তিনি থাকেন স্ত্রী ও মানসিকভাবে প্রতিবন্ধী ৪৫ বছর বয়সী ছেলেকে নিয়ে। তবুও একটিবারও নিজের কষ্টকে প্রাধান্য দেননি, বরং অন্যের বেঁচে থাকার লড়াইকেই জীবনের লক্ষ্য বানিয়েছেন।

পুরস্কার ও স্বীকৃতি:
মানবিক সেবার জন্য তিনি পেয়েছেন গৌরব রত্ন পুরস্কারসহ একাধিক স্বীকৃতি। তবে তাঁর কাছে সবচেয়ে বড় পুরস্কার,দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো।

ওমকার নাথ শর্মা আমাদের শিখিয়ে দিয়েছেন, সত্যিকারের সম্পদ হলো করুণা ও সেবা। বয়স, শারীরিক প্রতিবন্ধকতা কিংবা অর্থ,কিছুই তাঁর সংকল্পের সামনে টিকতে পারেনি। তাঁর পরবর্তী লক্ষ্য হলো দেশের প্রতিটি জেলায় এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া।

নোট :  যদি আপনি দিল্লির বাসিন্দা হন এবং ঘরে থাকা বাড়তি ওষুধ দান করতে চান, যোগাযোগ করতে পারেন এই নম্বরে: +91-9250243298।

আরও পড়ুন

ট্রেনে টিকিটের ঝক্কি অতীত , এবার সড়কপথে কলকাতা থেকেই মিলবে সরাসরি চেন্নাই এক্সপ্রেস
জুলাই ১৫, ২০২৬

দূরপাল্লার যাত্রীদের সুবিধার নতুন উদ্যোগ

মহিষাদলের রথে যাওয়া আরও সহজ, রাত পর্যন্ত চলবে স্পেশ্যাল লঞ্চ পরিষেবা
জুলাই ১৫, ২০২৬

রথযাত্রার দিনে বাড়তি লঞ্চের ব্যবস্থা

রথযাত্রা উপলক্ষ্যে ১৫ই জুলাই থেকে চলবে বিশেষ ট্রেন, প্রকাশিত সম্পূর্ণ সময়সূচি
জুলাই ১২, ২০২৬

পুরী যাওয়ার জন্য একাধিক স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল

রোবটের বিয়ে ঘিরে চমক ! AI এর শপথে জমল মস্কোর অভিনব আয়োজন
জুলাই ১২, ২০২৬

হিউম্যানয়েড রোবটের সক্ষমতা তুলে ধরতেই এই ব্যতিক্রমী প্রযুক্তি প্রদর্শনী

ঘুরতে গিয়ে মদের নেশায় সঙ্গী নিয়ে উদ্যাম ফুর্তি , এবার পর্যটকদের লাগাম টানবে সরকার
জুলাই ১২, ২০২৬

আইআইটি খড়গপুরের সমীক্ষার ভিত্তিতে তৈরি  তথ্যনির্ভর পর্যটন পরিকল্পনা

বয়স হার মানে ইচ্ছাশক্তির কাছে! ৭৬ -এও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন রবীন্দ্রনাথ
জুলাই ০৮, ২০২৬

সংসারের দায় কাধে নিয়ে আজও কলকাতার রাস্তায় ভাড়ার হলুদ ট্যাক্সি চালিয়ে চলেছেন রবীন্দ্রনাথ সরকার

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...