নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পোস্টমর্টেম রিপোর্ট পেতে পোহাতে হবে না আর কোনো ঝক্কি। পুলিশের তরফ থেকে নয়া উদ্যোগ। খুব সহজেই ও দ্রুত জেনে নেওয়া যাবে মৃত্যুর কারণ। কলকাতা পুলিশ সূচনা করলো অনলাইন পোস্টমর্টেম পোর্টাল। ঘরে বসেই উপযুক্ত তথ্য দিয়ে খুঁজলেই জানা যাবে মৃত্যুরহস্য।
পূর্বে অস্বাভাবিক ভাবে মৃত্যু ঘটলে রিপোর্ট জানতে দীর্ঘ সময় লাগতো। কিন্তু এবার পুলিশের সহায়তায় খুলছে পোর্টাল। আধুনিক অনলাইন পোর্টাল থেকেই মৃতের পরিবার নিমেষেই জেনে যাবে মৃত্যুর কারণ। ওয়েবসাইটে গিয়ে নাম সহ উপযুক্ত তথ্য দিয়ে খুঁজতে হবে। মুহূর্তেই রিপোর্ট সহ পেজটি খুলে যাবে। সেখান থেকেই অনলাইনে রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটটি হলো - wbpmr.kolkatapolice.org
পোস্টমর্টেম পোর্টালের হোম পেজের একদম প্রথমেই রয়েছে ডাউনলোড পি.এম রিপোর্টের অপশন। অপশনটিতে ক্লিক করার পর নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা সহযোগে সাবমিট করুন। সঙ্গে সঙ্গেই আপনি নিজের মোবাইল ফোনে পেয়ে যাবেন একটি ও.টি.পি। সেই ও.টি.পি ভেরিফাই করার পরেই জেলার শবাগার ঠিকানা, পি.এম নাম্বার এবং তারিখ লিখে সার্চ করলেই পাবেন পি.এম রিপোর্ট। এরপর খুব সহজেই ডাউনলোড করা যাবে রিপোর্টটি।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...