নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি - আগামী ৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। ভোট হবে ১২৬ টি বিধানসভা কেন্দ্রে। এই আবহে অসমে ৩ জন কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সুতরাং, ফাঁকা মাঠে গোল দেওয়ার সুবর্ণ সুযোগ গেরুয়া শিবিরের কাছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল করা হয়েছে মোট ৫৬ টি। এর মধ্যে জালুকবাড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর মনোনয়নও রয়েছে। এই আসন থেকে টিকিট পেয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়ে যাওয়ায় জয়ের সুবর্ণ সুযোগ তাঁর কাছে। যে ৩ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, তাঁরা হলেন - ঢাকুয়াখানা আসন থেকে আনন্দ নারা, হাফলং থেকে নির্মল ল্যাংথাসা এবং জালুকবাড়ি থেকে বিদিশা।
হাফলং কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন গৃহীত হয়েছে বিজেপির সদ্যপ্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী নন্দিতা গারলোসার। ৫৬ টি মনোনয়নপত্র বাতিলের মধ্যে যে প্রার্থীরা উল্লেখ্যযোগ্য তাঁরা হলেন - পাথারকান্দিত বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল, বিহালিতে বিজেপি প্রার্থী মুনীন্দ্র দাস। এছাড়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও ভোটার্স পার্টি ইন্টারন্যাশনালের ৩ জন করে প্রার্থী, এসইউসিআই (কমিউনিস্ট) ও আপনি জনতা পার্টির ১ জন করে প্রার্থী এবং ৮ জন নির্দল প্রার্থী।
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের