নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - অস্কার মঞ্চে সেরার সেরা শিরোপা পেলেন দুই নারী। পুরুষদের সঙ্গে টক্কর দিয়ে ইতিহাস গড়লেন ওটাম ডুরাল্ড আরকোপা ও জেসি বার্কলে। সমাজের প্রচলিত ধ্যান ধারণা বদলে দিয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন তারা। নিজেদের বিভাগে দুজনেই ৯৮ তম অস্কার অ্যাওয়ার্ডে পুরস্কার জিতে লাইমলাইট কাড়লেন জেসি - অটাম।
মহিলা সিনেম্যাটোগ্রাফার হিসেবে প্রথম অস্কার জিতলেন অটাম ডুরাল্ড আরকাপা। ৯৮তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সবথেকে বেশি মনোনয়ন পেয়ে চর্চার শিরোনামে উঠে এসেছিল ‘সিনার্স’। এই ছবির জন্যই ইতিহাস গড়লেন তিনি। এর আগে মনোনয়ন পেয়েছিলেন তিন নারী। ২০১৮ সালে ‘মাডবাউন্ড’-এর জন্য র্যাচেল মরিসন, ২০২১ সালে ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’ ছবির জন্য আরি ওয়েগনার এবং তার পরের বছর ২০২২ সালে ম্যান্ডি ওয়াকার মনোনীত হন ‘এলভিস’-এর জন্য। তবে ইতিহাস লিখলেন অটাম।
অন্যদিকে , ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার অস্কার মনোনয়ন পান বাকলে। এর আগে ‘দ্য লস্ট ডটার’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ‘সেরা সহ-অভিনেত্রী’ বিভাগে মনোনীত হয়েছিলেন। তবে সেইবার পুরস্কার হাতছাড়া হয়। এবার প্রথম আইরিশ নায়িকা হিসেবে অস্কার পেয়ে নতুন ইতিহাস গড়লেন জেসি বার্কলে। পুরস্কার জিতেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। সকলের সঙ্গে এই অভূতপূর্ব অনুভূতি ভাগ করে নিলেন তিনি।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের