নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অস্কারের মত বড় অ্যাওয়ার্ড আর কিছুই হয় না। অস্কার জয় মানেই চরম তৃপ্তি। প্রায় অর্ধ শতক ধরে এই অস্কার অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্ব ছিল এবিসি'র কাছে। তবে এবার সেই পথ চলার সমাপ্তি। এবিসির সঙ্গে চুক্তি সমাপ্ত হয়েছে অস্কারের।
১৯৭৬ সাল থেকে অস্কারের অ্যাওয়ার্ড সেরিমনি সম্প্রচারিত হয়েছে এবিসি-তে। বুধবার ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে জানানো হয়েছে এবার এই সেই পথচলার সমাপ্তি ঘটতে চলেছে। এবার ডিজিটাল পর্দায় দেখানো হবে অস্কার। ইউটিউবে সম্প্রচার করা হবে এই সেরিমনি। ২০২৯ সাল অবধি পাঁচ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আধুনিক যুগে এখন টিভির ভূমিকা খুবই কম। মোবাইলে পাওয়া যায় না এমন কিছুই নেই। নিজেদের পছন্দের জিনিস এখন বেশিরভাগ লোকেই মোবাইলে পেয়ে যায়। সেই চাহিদার কথা মাথায় রেখেই ইউটিউবে দেখানো হবে অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
আবার অন্যদিকে , কয়েক বছর ধরে জনপ্রিয়তা কমেছে অস্কারের। প্রতিবছর কমেছে দর্শকের সংখ্যা। সেক্ষেত্রে এবিসির সঙ্গে প্রতি বছর বিপুল অঙ্কের বিনিময়ে চুক্তি করে খুব একটা লাভের মুখ দেখছিল না অ্যাকাডেমি। তাই চুক্তি ভেঙে ফেলার অন্যতম বড় করণ এটি।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের