নিজস্ব প্রতিনিধি , গুজরাত - যুব নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াকু জয় ছিনিয়ে নিল ভারত। বরোদার স্টেডিয়ামে ৩০১ রান তাড়া করে জয় পেল শুভমন গিলের দল। এক ওভার বাকি থাকতে ৪ উইকেটে জয় পায় ভারত। ৭ রানের জন্য শতরান হাতছাড়া করলেন বিরাট কোহলি।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাটে নেমে ৩০০ রান করে নিউজিল্যান্ড। ডেভিন কনওয়ে ৫৬ , হেনরি নিকোলস ৬২ রানের সুন্দর ইনিংস খেলে দলের ভীত গড়ে দেন। এরপর দ্যারেল মিচেল ৮৪ রানের গোছানো ইনিংস খেলেন। মেরেছেন ৫ টি চারসহ ৩ টি ছয়।।এরপর সকলেই টুকটুক করে রান যোগ করেন। ভারতের তিন পেসার ২ টি করে উইকেট নেন।
জবাবে ব্যাটে নেমে ৪৯ ওভারেই জয় পায় ভারত। রোহিত শর্মা ২৬ করে গুটিয়ে গেলেও দলের হাল ধরেন বিরাট , গিল। ৫৬ করে সাজঘরে ফেরেন গিল। এরপরও স্কোরবোর্ড চালাতে থাকেন বিরাট। দেখে মনে হচ্ছিল শতরান আসবেই। অন্যদিকে থেকে সঙ্গ দিচ্ছিলেন চোট থেকে ফেরা শ্রেয়স আইয়ার। তবে দুজনেই হতাশাজনকভাবে আউট হন। ৯৩ করেন বিরাট। মাইকেল ব্রেসওয়েলের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। এরপর জেমিসনের বলে সাজঘরে ফেরেন আইয়ার। করেন ৪৯ রান।
চোট পাওয়ায় ওয়াশিংটন সুন্দরের আগে ব্যাটে আসেন হর্ষিত রানা। ২৯ রান করে নিজের কাজ সেরে সাজঘরে ফেরেন।।এরপর চোট নিয়েই নামেন সুন্দর। অন্যদিকে ম্যাচ দোরগোড়ায় নিয়ে গিয়ে দুটি চার ও একটি ছক্কা মেরে ফিনিস করেন কেএল রাহুল। কিছুক্ষণের জন্য নিউজিল্যান্ডের দিকে ম্যাচ ঘুরলেও পরিস্থিতি সামলে নেন রাহুল-রানা। নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার কাইল জেমিসন। ৪ টি উইকেট নিয়েছেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের