নিজস্ব প্রতিনিধি , মুম্বই - টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও ব্যাটিংয়ে তার অবদান শূন্য। আমেরিকার বিরুদ্ধে অর্ধ শতরান করলেও পুরো টুর্নামেন্ট ব্যর্থ। শুধু অধিনায়ক হিসেবে কাপ জিতলেন তিনি। একাধিক বড় টুর্নামেন্টে ব্যর্থ হয়েও সফলতা পেয়েছেন। তবে এবার সূর্যের ইচ্ছে লাল বলে আত্মপ্রকাশ ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের।
টি-টোয়েন্টি নিয়ে ভারতীয় নেতা বলেছেন , "হাত সেট হো গায়া হ্যায়।" মানে এই ফরম্যাটে তিনি অভ্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন , "ওয়ানডে ক্রিকেট নিয়েও প্রচুর চেষ্টা-চরিত্র করেছিলাম। তবে লাভ হয়নি। কিন্তু টি-টোয়েন্টিতে যেমন চলছে আমার বলতে পারি যে হাত সেট হয়ে গিয়েছে।"
ক্রিকেট জীবনের শুরু নিয়ে সূর্য বলেন , "তোমার কপালে যা লেখা থাকবে, তুমি তাই-ই পাবে। একটুও কম নয়, একটুও বেশি নয়। লাল বলে ক্রিকেট জীবন শুরু আমার। দশ-বারো বছর ধরে রঞ্জি ট্রফি খেলেছি। মুম্বইয়ের হয়ে লাল বলে প্রচুর ক্রিকেট খেলেছি। আসলে মুম্বইয়ের সেটাই ক্রিকেট সংস্কৃতি। কিন্তু সাদা বলের ক্রিকেট খেলা শুরু করার পর আমার ঝোঁক সে দিকে চলে যায়।"
তবে এই মুহূর্তে ৩৫ বছর বয়সে টেস্টে ঢোকাটা তার পক্ষে প্রায় অসম্ভব। তবুও সূর্যের মন্তব্য , "খেলার ইচ্ছে তো আছে। খেলতে ভালোও লাগবে। বললাম না, লাল বলে খেলেই ক্রিকেটজীবন শুরু হয়েছে আমার। প্রায় দশ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে লাল বলে খেলেছি। কিন্তু তার জন্য সুযোগও তো পেতে হবে। টেস্ট খেলতে কে না চায়, বলুন?"
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের