নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে কেরলের নামবদলের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রীসভার সায় মিলতেই নতুন রাজনৈতিক বিতর্কের সূচনা। দক্ষিণের রাজ্যের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়া হলেও, বাংলার নাম পরিবর্তনের প্রস্তাব এখনও ঝুলে কেন এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজনৈতিক কারণেই বাংলাকে বঞ্চিত করা হচ্ছে।
কেরল সরকারের দীর্ঘদিনের দাবি ছিল রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবে কেন্দ্রীয় অনুমোদন। সেই প্রস্তাবে সায় মেলায় কেরলবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভায় দু দফা প্রস্তাব পাশ হওয়ার পরও কেন দিল্লির ছাড়পত্র মিলছে না। কেরলবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ' আমরা কোনও রাজ্যের বিরোধী নই। কেরল পেয়েছে, ওদের ব্যাপার। ওদের শুভেচ্ছা।'
কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরাও দীর্ঘদিন ধরে একই দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের প্রস্তাব কেন মানা হচ্ছে না?' তার বক্তব্য, ' আমি অবাক হয়ে গিয়েছি। আমরা দুবার প্রস্তাব পাশ করেছিলাম। আমি নিজে দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি। ওরা বাংলা বিরোধী, বাংলার মনীষীদের বিরোধিতা করে বলেই নাম বদলে স্বীকৃতি দিল না। বাংলা বঞ্চিত হবে কেন?'
বাংলার নাম পরিবর্তনের দাবি নতুন নয়। প্রশাসনিক ও আন্তর্জাতিক পরিসরে ‘পশ্চিমবঙ্গ’-এর পরিবর্তে ‘বাংলা’ নাম ব্যবহারের প্রস্তাব বহুদিন ধরেই আলোচনায়। তবে কেন্দ্রীয় অনুমোদন না মেলায় বিষয়টি থমকে রয়েছে। কেরলের প্রস্তাবে সায় মিলতেই সেই পুরনো বিতর্ক আবারও সামনে এল।
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের