69b3cd2f46e76_WhatsApp Image 2026-03-13 at 04.37.19
মার্চ ১৩, ২০২৬ দুপুর ০২:০৯ IST

ওকে পাগলা কুকুরে কামড়েছে , শওকত মোল্লাকে একযোগে তীব্র আক্রমণ নওশাদ-ত্বহার

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - নির্বাচনের আগে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়ের রাজনৈতিক ময়দান। একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ, কটূক্তি এবং গুরুতর অভিযোগে সরগরম হয়ে উঠেছে এলাকার রাজনীতি। এবার নওশাদ সিদ্দিকী ও ত্বহা সিদ্দিকীর তোপের মুখে পড়লেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়কও। অভিযোগ - পাল্টা অভিযোগে সরগরম এলাকার রাজনীতি।

ভাঙড়ের এক নম্বর ব্লকের জাউলগাছি এলাকায় এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, ' যতদিন  শওকত মোল্লা ভাঙড়ে ক্ষমতায় আসেনি ততদিন এলাকায় শান্তি বজায় ছিল। যবে থেকে শওকত মোল্লা ক্ষমতায় এসেছেন তবে থেকেই এলাকায় বোমা উদ্ধার হচ্ছে। এখানে তাহলে বুঝতে হবে এর পিছনে কে জড়িত আছে। সঠিক ভাবে NIA তদন্ত যদি হয় তাহলে শওকত মোল্লার নাম উঠে আসবে। আমরা চাই শুধু ক্যানিং নয় সমগ্র রাজ্য যেন বোমা গুলি মুক্ত হয়। কিন্তু দুর্ভাগ্য মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে যত অবৈধ বোমা বন্দুক আছে সেগুলি উদ্ধার করতে হবে তাহলে এখন এগুলো আসছে কোথা থেকে?'

এর পাল্টা জবাবে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, ' তৃণমূল যবে থেকে ক্যানিংয়ে দায়িত্বে এসেছে তবে থেকে এখানে উন্নয়ন শুরু হয়েছে। নাহলে আগে তোলাবাজি করত নওশাদের লোকেরা। এখন সেটার আমরা প্রতিবাদ করায় ওদের গায়ে জ্বালা বেঁধেছে। তৃণমূল যদি হিংসা ছড়ায় তাহলে আইএসএফের লোকেরা মরছে কেন? তাদের বাড়ি থেকে বোমা উদ্ধার হচ্ছে কি করে। আর কত নাটক করবে? নওশাদ সিদ্দিকী হচ্ছে একজন জঙ্গি ওর সমস্ত কার্যকলাপ হচ্ছে জঙ্গিদের মতন। আমরা এর তীব্র নিন্দা করছি। এরা হচ্ছে কালসাপের মতন এদের বিশ্বাস করা আর নিজের গলায় ছুরি চালানো সমান।'

পাশাপশি, পীরজাদাকে অপমান করার শওকতকে তীব্র ভাষায় আক্রমণ শানান ত্বহা সিদ্দিকী। তিনি বলেন, ' শওকতকে যারা ক্যানিংয়ের মানুষ জানে ওকে পাগলা কুকুরে কামড়েছে। আর ক্যানিংয়ের মানুষ সেই ইনজেকশন নিয়ে বসে আছে। যত ভোট এগিয়ে আসছে তত ওর চেহারা বদলে যাচ্ছে। ওকে বলবো ওর রক্ত, মাংস আর হাড় পরীক্ষা করলে দেখা যাবে শুয়োরের সঙ্গে কোনো পার্থক্য নেই।'

শওকতের বিরুদ্ধে ত্বহা সিদ্দিকীর অভিযোগ, ' মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ঘর দিচ্ছে সেই ঘরের টাকা নিয়ে নিচ্ছে শওকত।  কন্যাশ্রী - বিধবা ভাতার টাকা সব নিজেরা লুট করছে আবার বড় বড় কথা বলে। ক্যানিংয়ের মানুষ তোর জন্য লঙ্কা বেটে রেখেছে ভোটের সময় যেখানে দেওয়ার সেখানে দেবে। শুধু ভোটটা ঠিক মতন হতে দিস।'

আরও পড়ুন

পুকুর ভরাট থেকে জমি বদল , মহেশতলার প্রকল্প ঘিরে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
জুলাই ২৮, ২০২৬

মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির

তৃণমূলের তৈরি কোটি টাকার কঠিন বর্জ্য প্রকল্প অচল, আবর্জনায় ঢেকেছে এলাকা
জুলাই ২৮, ২০২৬

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল

মালতিপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জোড়া জমি দখলের অভিযোগ , তদন্তে পুলিশ
জুলাই ২৮, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক

খোদ হাসপাতালে চলছে জালিয়াতদের রাজত্ব , মহিলাদের সতর্ক থাকার আবেদন সুপারের
জুলাই ২৮, ২০২৬

আউটডোরে সাহায্যের নামে প্রতারণা

গঙ্গাভাঙনের আতঙ্ক পেরিয়ে NEET এ বড় জয় , সর্বভারতীয় র‍্যাঙ্কে চমক সুমার
জুলাই ২৮, ২০২৬

অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার

প্রবল জলস্তরে উত্তাল দীঘা , গার্ডওয়াল টপকে শহরে ঢুকল সমুদ্রের জল
জুলাই ২৮, ২০২৬

পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং

ডাকাত ডিলারের কাছে রেশন তুলতে যাবো না , বিডিও অফিসের সামনে তুলকালাম বাঁধালেন শান্তিপুরবাসী
জুলাই ২৮, ২০২৬

পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান , বহিরগাছি পুরনো বাজার রেলগেটে তৈরি হচ্ছে সাবওয়ে
জুলাই ২৮, ২০২৬

রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়

তৃণমূল থাকতে সাপের ৫ পা দেখেছিলেন! বিজেপি আসতেই পঞ্চায়েত প্রধানকে জুতোর মালা পরালো স্থানীয়রা
জুলাই ২৮, ২০২৬

বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে

বাংলা থেকে ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচারের অভিযোগ, একাধিক ব্লাড ব্যাঙ্কে হানা স্বাস্থ্য দফতরের
জুলাই ২৮, ২০২৬

প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি

নিম্নচাপের জেরে উত্তাল গঙ্গাসাগর , উপকূলে বাড়ানো হল নজরদারি
জুলাই ২৮, ২০২৬

পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে

অভিযুক্তের জবানবন্দিতে উদ্ধার দুই আগ্নেয়াস্ত্র , মিলল ৪ রাউন্ড কার্তুজ
জুলাই ২৮, ২০২৬

গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র 
 

খোদ পুলিশ ফাঁড়িতে বিধ্বংসী বিস্ফোরণ , কেঁপে উঠলো নীলগঞ্জ
জুলাই ২৮, ২০২৬

ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

বৃষ্টির জেরে কেলেঘাইয়ে জলস্তর বৃদ্ধি , নদীভাঙনের আতঙ্ক ঘুম উড়ছে স্থানীয়দের
জুলাই ২৮, ২০২৬

ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

মাদক পাচারে মাস্টারপ্ল্যান ভেস্তে দিল পুরুলিয়া পুলিশ , বড় সাফল্যে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
জুলাই ২৮, ২০২৬

মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের