নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - গত বছর বেঙ্গালুরুর আইপিএল জয়ের নেপথ্যে বড় ভুমিকা ছিল যশ দয়ালের। তবে এরপরই ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিলামে তাকে কেনা নিয়ে সংশয় থাকলেও অবশেষে আরসিবি তাকে দলে নিয়েছে। তবে দলে নিয়ে কী তবে ছাঁটাই করা হল তাকে? প্রশ্নের নেপথ্যে , দয়ালের অনুশীলনে অনুপস্থিতি।
সূত্রের খবর , বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচবছর ধরে এক নাবালিকাকে অত্যাচার করেছেন বলে অভিযোগ দয়ালের বিরুদ্ধে। যৌন হেনস্থা , শারীরিক অত্যাচার , মানসিক নির্যাতনের মত অভিযোগে জর্জরিত দয়াল। সেসব বিতর্ক সঙ্গে নিয়েই সদ্য বিয়ে করেছেন ভারতীয় পেসার। তবে এবার কি তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে বেঙ্গালুরু? প্রত্যেক বেঙ্গালুরু সমর্থকদের মধ্যে প্রশ্ন জেগেছে এই বিষয়ে।
দয়ালের ঘাড়ে এখনও ঝুলছে FIR। তা নিয়ে কম বিতর্ক হয়নি। কিন্তু আইপিএলে কি তিনি ফের আরসিবি’র জার্সি গায়ে মাঠে নামবেন? কারণ , সব ক্রিকেটাররা অনুশীলনে আসলেও এখনও অবধি দয়ালকে দেখা যায়নি। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি বেঙ্গালুরু কর্তৃপক্ষ। আবার দলের টিম বাসে যে দয়ালের ছবি নেই সেটাও লক্ষ্য করেছেন অনুরাগীরা। তবে আদৌ কি দয়ালকে ছেড়ে দেওয়ার জল্পনা সত্যি? সবটাই জানা যাবে সময়মত।
উল্লেখ্য , গুজরাত টাইটান্স থেকে বেঙ্গালুরুতে সই করানো হয়েছিল দয়ালকে। তার ওপর ভরসা রেখেছিলেন বিরাট কোহলিরা। নতুন করে প্রমাণ করার সুযোগ দেওয়া হয় তাকে। সেই সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেননি ভারতীয় পেসার। সঠিক সময় দলে প্রয়োজন অনুযায়ী নিজেকে প্রমাণ করেছেন তিনি। মিশ্রণ , পেসের যুগলবন্দিতে গতবছর উইকেট নিয়েছিলেন মোট ১৩ টি।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের