নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - হরমনপ্রীত কৌরদের পর যমুনারা। মহিলা বিশ্বকাপ জয়ের ২১ দিন পর ফের মহিলা বিশ্বকাপের খেতাব জিতল ভারত। দৃষ্টিহীনদের মহিলা বিশ্বকাপের শিরোপা জিতল অনু কুমারীরা। ৭ উইকেটে নেপালকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম তুলল ভারত। ইচ্ছে থাকলেই যে সব মনজিল পার করা যায় তা বুঝিয়ে দিলেন করুণাদের দল।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতা। ফাইনালে টসে জিতে বোলিং নেয় ভারত। ব্যাটে নেমে ২০ ওভারে মাত্র ৫ উইকেটের বিনিময়ে মাত্র ১১৪। রঙ্করে নেপাল। নেপালের সারিতা ঘিমিরে ৩৫, বিমলা রায় ২৬ ছাড়া কেউ দু’অঙ্কের ঘরে পৌঁছোতে পারেননি। ভারতের যমুনা রানি টুডু ও অনু কুমারী একটি করে উইকেট নেন।
জবাবে ১২.১ ওভারেই ৩ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের হয়ে ফুলা সারেন ৪ টি চারের সঙ্গে ২৭ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন। করুণা কে ২৭ বলে ৪২ রান করেন। ভারতের মেয়েদের এই জয় ভীষণই প্রশংসিত হয়েছে ক্রীড়ামহলে।
উল্লেখ্য , প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারায় ২০৯ রানে। এরপর নেপালকে ৮৫ রানে, আমেরিকাকে ১০ উইকেটে হারিয়ে দেয়। পাকিস্তানকে ৮ উইকেটে দুরমুশ করেন করুণারা।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের