নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - একদিনের অল্প বৃষ্টিতেই বেহাল রাস্তার জেরে নাজেহাল এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকায়। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাংকোবার এই গুরুত্বপূর্ণ পথটি ৩টি বুথের মানুষের যাতায়াতের প্রধান ভরসা। এই রাস্তাতেই নির্ভর করে মহকুমা শহরের একমাত্র গ্যাস গোডাউন এবং মাথাভাঙা মহাবিদ্যালয়ে পৌঁছনো। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মসজিদ ও কবরস্থানে যাওয়ার ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা নেই। অথচ বহু বছর ধরে এই পথের অবস্থা অত্যন্ত শোচনীয়। সামান্য বৃষ্টিপাত হলেই কাদা জমে চলাচল বিপজ্জনক হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের।

বাসিন্দাদের দাবি, ২০২৪ সালের ১০ জানুয়ারি প্রশাসনের পোর্টালে রাস্তা সংস্কারের জন্য অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ এসে মাপঝোপ করে দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দেন। কিন্তু পরে আর কোনও উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। এরপর ২০২৬ সালের জানুয়ারি মাসে ক্ষুব্ধ গ্রামবাসীরা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হন। সেই সময় বিডিওর তরফে জানানো হয়, সংশ্লিষ্ট প্রকল্পের জন্য বরাদ্দ ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে। তবু কাজের অগ্রগতি না হওয়ায় হতাশা বাড়ছে এলাকায়।
পরে জেলায় অনুষ্ঠিত জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও লিখিত আবেদন জমা দেওয়া হয়েছিল বলে জানান স্থানীয়রা। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরও সমাধান না মেলায় ক্ষোভ আরও বাড়ে। গ্রামবাসীদের মতে, প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। একদিনের অল্প বৃষ্টিতেই যদি এমন দুর্দশা তৈরি হয়, তবে ভারী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। তাই দ্রুত সংস্কারের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।
এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, 'আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। তিনি যদি এই খবর দেখেন, নিশ্চয়ই সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন। এই মুহূর্তে আমরা আর কারও উপর নির্ভর করতে পারছি না। আশা করছি ভোটের আগেই কাজ শুরু হবে'।
অন্য এক বাসিন্দা সারাবেলা মিঞা বলেন, 'প্রতিদিন প্রায় ৪০০০ মানুষের চলাচল এই পথ দিয়ে। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনও উন্নতি দেখা যায়নি। আমাদের একটাই দাবি, দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করা হোক। তা না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব'।
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
নতুন সাজে সেজে উঠছে জগন্নাথ মন্দির
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
উদ্ধার হওয়া প্রাণীদের মধ্যে হাতির সংখ্যাই সবচেয়ে বেশি
ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
রথযাত্রার দিনে বাড়তি লঞ্চের ব্যবস্থা
অবৈধ নির্মাণ ভেঙে ফের যাত্রী প্রতীক্ষালয় তৈরির দাবিতে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...