নিজস্ব প্রতিনিধি, সিডনি – গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন হরমনপ্রীতের ভারত। সেই বিজয়রথ এখনও বজায় রয়েছে ভারতের মহিলা ব্রিগেডের। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেল ভারত। ডিএলএস পদ্ধতিতে ২১ রানে জয়ের হাসি হাসে হরমনপ্রীতের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল ভারত।
ম্যাচে বার বার বাধা দিচ্ছিলেন বরুণদেব। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভারে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ১৩৩ রান তোলে অজিরা। অস্ট্রেলিয়ার ব্যাটিংলাইন আপের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পিছনে রয়েছেন অরুন্ধতী রেড্ডি। মাত্র ২২ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি।
ফোবি লিচফিল্ড ২৬(১৯) রান, জর্জিয়া ওয়ারহাম ৩০(১৯) রান, এলসে পেরি ২০(১১) রান, জর্জিয়া ভল ১৮(১০) রান করে তোলেন। বাকিরা ব্যর্থ। জবাবে ব্যাট করতে নামলেও খলনায়ক বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ রাখতে হয়। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ৫ ওভার পর্যন্তই খেলতে পারে ভারত। স্কোরবোর্ড ৫০/১। ভারতের হয়ে শেফালি বর্মা সর্বাধিক ২১(১১) রান তোলেন। টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপের হুমকিও দেওয়া হয়েছে
আর্সেনাল - ২
চেলসি - ১
ভারতের বিরুদ্ধে হারের পরেই এই সিদ্ধান্ত পাক বোর্ডের
ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী মেলেনি আমিরের
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নেটে ব্যাটিং করছেন ধোনি
সঞ্জুর মানসিকতার প্রশংসা করেছেন গম্ভীর
ইতিমধ্যেই দেশে ফিরে যাওয়ার টিকিট কেটেছে পাকিস্তান
ইডেনে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সঞ্জু
ওয়েস্ট ইন্ডিজ - ১৯৫/৪(২০)
ভারত - ১৯৯/৫(১৯.২)
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত
ম্যাচ শুরুর হবে সন্ধ্যে ৭ টায়
মধ্যপ্রাচ্যে দাউদাউ করে জ্বলছে যুদ্ধের আগুন
ম্যানচেস্টার সিটি - ১
লিডস ইউনাইটেড - ০
রঞ্জিতে ৬০ উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি
সুপার ৮ পর্বের একটি ম্যাচেও জয় আসেনি শ্রীলঙ্কার
রাষ্ট্রসংঘে হামলার প্রতিবাদে সরব
ঘনঘন সাইরেন ইজরায়েলে
যৌথ হামলার প্রত্যাঘাত শুরু ইরানের
প্রত্যাঘাত করতে মরিয়া ইরান
রাষ্ট্রসংঘে চিঠি ইরানের বিদেশমন্ত্রীর