নিজস্ব প্রতিনিধি, পিওকে – গত কয়েক মাস ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর। সোমবার পথে নেমে বিক্ষোভ দেখায় সেখানকার মানুষ। বৃহস্পতিবার, ৪ দিন হয়ে গেল। তবুও অশান্ত পিওকে। আওয়ামি অ্যাকশন কমিটির ডাকা মিছিলে জমায়েত করে শয়ে শয়ে মানুষ। অব্যাহত মৃত্যু মিছিল।
সূত্রের খবর, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নির্বিচারে চালানো গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। আহত ৫০ জনের বেশি। পরিস্থিতি সামাল দিতে দাদিয়াল, মুজাফফরাবাদ, রাওয়ালাকোট, নীলম ভ্যালি ও কোটলিতে ব্যাপক শক্তি প্রয়োগ করছে পাক সেনাবাহিনী। ‘শাটার ডাউন ও চাক্কা জ্যাম’ বনধ ডাকা হয়েছে।
অভিযোগ, গোটা অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব, সরকারি কাজে অবহেলা, দুর্নীতি, ঘুষ মাত্রাছাড়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়ছেন হাজার হাজার বিক্ষোভকারী। বিক্ষোভ দমন করতে ইসলামাবাদ ও পাঞ্জাব থেকে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট পরিষেবা।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের