68c12d38e58c6_WhatsApp Image 2025-09-10 at 1.17.42 PM
সেপ্টেম্বর ১০, ২০২৫ দুপুর ০১:১৮ IST

অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতি সামাল দিতে ময়দানে সেনা! দেশজুড়ে বিকেল থেকে জারি কারফিউ

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু - দেশের সুপ্রিম কোর্ট হোক বা পার্লামেন্ট – সব জায়গাতেই তাণ্ডব চালিয়েছে উন্মত্ত জনতা। এমনকি অগ্নিসংযোগ করা হয়েছে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির বাসভবনে। রক্তক্ষয়ী সংঘর্ষে চলে গিয়েছে তরতাজা ২১ টি প্রাণ। অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতি সামাল দিতে এবার ময়দানে নামল সেনা। দেশজুড়ে বিকেল থেকে জারি করা হয়েছে কারফিউ।

নতুন সরকার গঠনের দাবি জানিয়েছে তরুণ প্রজন্ম। বুধবার বিজ্ঞপ্তি জারি করে সেনার তরফ থেকে জানানো হয়েছে, বিকেল ৫টার পর থেকে দেশজুড়ে জারি থাকবে কারফিউ। নেপালের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই সময় কেউ যেন নেপাল সফর না করেন। সীমান্তের ক্রসিং পয়েন্ট বন্ধ করা হয়েছে। ভারতীয়দের জন্য ফোন নম্বর প্রকাশ করেছে বিদেশমন্ত্রক।

তরুণ প্রজন্মের বিক্ষোভে ছারখার হয়ে গিয়েছে নেপাল। বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেলেন না নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী। তাঁকে আগুনে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠেছে। নেপালের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল, প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও বিদেশমন্ত্রী আরজু রানাকে বেধড়ক মারধর করে বিক্ষোভকারীরা। বাধ্য হয়ে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। ইস্তফা দিয়েছেন উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল সহ ৯ মন্ত্রী। এদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য, ক্রীড়া, বন, কৃষি, আইন, জল সরবরাহ, শক্তিমন্ত্রী।

আরও পড়ুন

৩ নাবিকের মৃত্যুর পর ফের তাণ্ডব ওমানে! মাঝ দরিয়ায় আক্রান্ত ভারতীয় জাহাজ
জুন ১২, ২০২৬

শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড
জুন ১১, ২০২৬

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ
জুন ১১, ২০২৬

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা

আফগানিস্তানে হামলা পাকিস্তানের! শিশু-সহ ১৩ জনের মৃত্যুর দাবি কাবুলের
জুন ১০, ২০২৬

বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে

চিনকে বড় ধাক্কা! BYD, আলিবাবা-সহ একাধিক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা
জুন ১০, ২০২৬

এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা

বিশ্বকাপের আগে বন্দুক হামলার আতঙ্ক! আর্জেন্টিনা-ইংল্যান্ড শিবিরের কাছেই জখম ৯
জুন ০৮, ২০২৬

লাইভ শো-তে চরম অশান্তি! সঞ্চালিকাকে 'হদ্দ বোকা' বলে মাইক ছুড়লেন ট্রাম্প
জুন ০৮, ২০২৬

৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, উপকূল জুড়ে চলছে সুনামি সতর্কতা
জুন ০৮, ২০২৬

মানবভ্রূণের জিন পরিবর্তনে যুগান্তকারী সাফল্য, চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত
জুন ০৬, ২০২৬

'ভারত-চিন ইস্যুতে হস্তক্ষেপ নয়'! দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান পুতিনের
জুন ০৬, ২০২৬

সন্তানদের সামনেই বিদেশিনীকে গণধর্ষণ, ২ দোষীর মৃত্যুদণ্ড বহাল রাখল উচ্চ আদালত
জুন ০৪, ২০২৬

বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ১১ আবাসিকের
জুন ০৪, ২০২৬

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...