নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান। আয়াতোল্লা আলি খামেনেই সরকারের পতনের দাবি ইরানবাসীর। ইরানের নেতাদের সঙ্গে আলোচনা বাতিল করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্রের খবর, অগ্নিগর্ভ ইরানের পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন সে দেশের নেতারা। আমেরিকার তরফে সেই বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন, ইরানের নেতাদের সঙ্গে আলোচনা বাতিল করা হচ্ছে।
নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ট্রাম্প লিখেছেন, “খুনি এবং নির্যাতনকারীদের নাম লিখে রাখুন। তাঁদেরকে বড় মূল্য চোকাতে হবে। বিক্ষোভকারীদের নির্মম হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি নেতাদের সঙ্গে সমস্ত বৈঠক বাতিল। বিক্ষোভকারীদের জন্য সাহায্য করা হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ২৫০০ জনকে। এর মধ্যে ৬ জন ভারতীয় রয়েছেন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০০০ জনের।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...