নিজস্ব প্রতিনিধি, দিল্লি - যুদ্ধ থামার কোনও সংকেতই লক্ষ্য করা যাচ্ছে না। ইরান, আমেরিকা, ইজরায়েলের যুদ্ধে ক্ষতবিক্ষত গোটা বিশ্ব। জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। প্রথমে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছিল কেন্দ্র। এবার অবশেষে ঢোঁক গিললো মোদি সরকার। গোটা দেশে গ্যাসের তীব্র সঙ্কটের কথা স্বীকার করে নিল কেন্দ্র। সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল।
এদিন চিঠি দিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল জানিয়েছেন, আগামী ২৩ মার্চ থেকে রাজ্যগুলিকে ২০ শতাংশ বেশি এলপিজি সরবরাহ করা হবে। অতিরিক্ত সরবরাহ শুরু হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। বাণিজ্যিক এলপিজি-র ঘাটতির কারণে দেশের বিভিন্ন শহরে হোটেল, রেস্তরাঁ ও ধাবাগুলি সবচেয়ে বেশি বিপাকে। তাই খাদ্য পরিষেবার সঙ্গে যুক্ত এই ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। নিহত তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি-নাতনি। এরপরই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন