নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত কয়েক বছর ধরেই সমাজ মাধ্যমে চর্চার তুঙ্গে ফয়জল খান। বলাবাহুল্য, আমির খানের থেকেও বেশি পরিচিত ফয়জল। ভাইয়ের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছেন তিনি। ফের আমিরের প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন ফয়জল। ভাইয়ের বিরুদ্ধে পরকীয়ায় মত্ত থাকার মত গুরুতর অভিযোগ তুলেছেন ফয়জল। এমনকি ভাইয়ের নাকি অবৈধ সন্তানও আছে বলে দাবি তার।
ভাই আমিরের সম্পর্কে বিস্ফোরক দাবি করে ফয়জল বলেছেন, "ও রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদ করল। এরপর জেসিকা হাইনস নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ায়। বিয়ে না করেও ওদের একটা সন্তান রয়েছে। এই সব আমি সেই চিঠিতে লিখেছিলাম। ততদিনে যদিও ও কিরণের সঙ্গে থাকতে শুরু করে দিয়েছে।"
সম্প্রতি এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন ফয়জল খান। তার দাবি, ‘স্কিৎজোফ্রেনিয়া’র রোগি, মানসিক ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে একবছর আমির তাকে ঘরবন্দি করে রাখেন। সেসময়ে কেড়ে নেওয়া হয়েছিল তার মোবাইল। বাড়ির বাইরে পা রাখার অনুমতিও ছিল না। ঘরের বাইরে সবসময়ে দেহরক্ষীরা থাকত। তাকে নানারকমের ওষুধও খাওয়ানো হত।
এরই মাঝে এক বিবৃতি জারি করে ফয়জলের মানসিক অবস্থার কথা তুলে ধরেন তার পরিবার। সকলেই একযোগে ফয়জলের দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা করেছেন। সেই বিবৃতিতে সই ছিল- রিনা দত্ত, জুনেইদ খান, ইরা খান, ফরহাত দত্ত, রাজিব দত্ত, কিরণ রাও সহ গোটা পরিবারের সদস্যদের। এবার পাল্টা সাংবাদিক বৈঠক করে গোটা পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।
রাখির দাবি , সাংসদ হওয়ার পর মানুষের জন্য কঙ্গনা কী কাজ করেছেন, সেই উত্তর দেশের মানুষ জানতে চান
অসমে প্রথম দফায় দুর্গতদের মধ্যে রান্না করা খাবার , জরুরি প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হচ্ছে
এই মন্তব্যের মাধ্যমে তিনি অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউতের বক্তব্যেরও পরোক্ষে জবাব দেন
শ্রেয়া কালরা জানান মাত্র ১৩ বছর বয়সে তার এক কোজিন তাকে যৌন হেনস্থা করত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত পোস্টার হাতে দেখা যাওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র
আগামী ৩০ অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন সিজন
মুক্তি পেল সানি দেওল অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’এর ট্রেলার
আকাঙ্ক্ষার দাবি, তার তৃতীয় গোপন তথ্য সামনে এলে তিনি এবং তার পরিবার বড় সমস্যার মুখে পড়তে পারেন
ছেলের গায়ের রং ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্য দেখে চুপ থাকেননি অভিনেত্রী মানসী সেনগুপ্ত
অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
ভারতীয় সঙ্গীত রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৬ এর বিজয়ী হলেন ওডিশার প্রতিভাবান গায়িকা জ্যোতির্ময়ী নায়ক
‘ছবিওয়ালা’ মুক্তির পর রাহুলের শেষবারের মতো দেওয়া প্রতিক্রিয়া সামনে এসেছে, যা আবেগঘন করে তুলেছে তার অনুরাগীদের
বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা
নিট বিতর্ক এবং ছাত্র আন্দোলনের আবহে তিনি মেলোনির একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন
সোনাক্ষী সিনহা প্রথম থেকেই পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে নিজের মত প্রকাশ করেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের