নিজস্ব প্রতিনিধি , জয়পুর - সন্তানের জন্ম দেওয়ার পরেই প্রসূতিকে ভুল ব্লাড গ্রুপের রক্ত দেওয়া হল। হাসপাতালের বিরুদ্ধে উঠল মারাত্মক গাফিলতির অভিযোগ। এর জেরে ওই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীর পরিবার। প্রশাসনের তরফে ইতিমধ্যেই পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আক্রান্ত ওই তরুণীর নাম ধাপু ভিল (২৪)। তিনি রাজস্থানের যোধপুর জেলার দাওরা বাওরি গ্রামের বাসিন্দা। গত ১১ জুলাই তিনি একটি সেখানকার এক সরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন। প্রসব স্বাভাবিক হলেও পরে তাঁর শরীরে রক্তের অভাব দেখা দেয়। তখন চিকিৎসকেরা তাঁকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথম দফায় তাঁকে সঠিক ও-পজিটিভ রক্ত দেওয়া হয়। তখন তিনি সম্পূর্ণ স্থিতিশীল ছিলেন।কিন্তু বিপত্তি ঘটে ১২ জুলাই রাতে দ্বিতীয়বার রক্ত দেওয়ার সময়। অভিযোগ, চিকিৎসাকর্মীদের চরম অসাবধানতায় তাঁকে বি-পজিটিভ রক্ত দেওয়া হয়। ভুল রক্ত শরীরে প্রবেশ করতেই ওই তরুণী তীব্র কাঁপতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ শুরু হয়।
বর্তমানে যোধপুরের মহাত্মা গান্ধী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ভুল ব্লাড ট্রান্সফিউশনের কারণে রোগীর কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তাঁকে বাঁচাতে এখন ধারাবাহিক ডায়ালিসিস চালানো হচ্ছে। তদন্তে জানা গেছে, একই সময়ে একই নাম ও একই স্বামীদের নামধারী দুজন রোগী ভর্তি ছিলেন। এই মিলের কারণেই চরম বিভ্রান্তি তৈরি হয় বলে ধারণা। অন্য এক রোগীর জন্য বরাদ্দ রক্ত ভুলবশত ধাপুর শরীরে দেওয়া হয়।
এই মারাত্মক গাফিলতির বিষয়ে ক্ষোভ উগরে দেন ধাপুর স্বামী কিষাণারাম। তিনি বলেন, 'প্রথমবার রক্ত দেওয়ার পর আমার স্ত্রী সুস্থ ছিলেন। কিন্তু দ্বিতীয়বার রক্ত দেওয়ার পরই আচমকা ওর অবস্থা বিগড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ শুরুতে ভুল রক্তের বিষয়টি গোপন রেখেছিল। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওকে মহাত্মা গান্ধী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকেরাই আমাদের আসল সত্যিটা জানান'।
এসএন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক বি. এস. জোধা অন্য এক প্রসঙ্গে জানান, 'পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে এই ক্ষমার অযোগ্য গাফিলতি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে হাসপাতালের কোনও কর্মী বা চিকিৎসকের দোষ প্রমাণিত হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে'।
সরযূ বক্ষে নৌকায় মদ-মাংসের আসর! ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ধৃত ৩
টানা বর্ষণের জেরে ভয়াবহ বিপর্যয়, উদ্ধারকাজে নেমেছে সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী
টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি, ভেসে গেছে ঘরবাড়ি ও গাড়ি, বাড়ছে উদ্বেগ
সোমবারের কর্মসূচি ঘিরে বাড়ছে চাপানউতোর, অবস্থান মঞ্চ নিয়েও মুখোমুখি পুলিশ ও ককরোচ জনতা পার্টি
মন্দির থেকে দেবীমূর্তি সরানোর অভিযোগ, পরে জলাশয়ে ঝাঁপ দিয়ে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের
এনসিপিআই ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ
এনসিপিআইয়ের রাজনৈতিক বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে
সর্বদল বৈঠকে ডাক এনসিপিআইকে
সোনমকে সরাতেই মুখ খুললেন রাহুল! পুলিশের পদক্ষেপে কেন্দ্রকে নিশানা বিরোধী দলনেতার
সোনমকে সরাতেই মুখ খুললেন রাহুল! পুলিশের পদক্ষেপে কেন্দ্রকে নিশানা বিরোধী দলনেতার
যন্তর মন্তর থেকে ওয়াংচুককে সরানোর ঘটনায় ক্ষোভ, এবার সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব ককরোচ জনতা পার্টি
সীমান্তে ফের সতর্কতা বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধির জেরে সক্রিয় নিরাপত্তা বাহিনী
স্কাইরুটের কক্ষপথ মিশনে বড় সাফল্য, বেসরকারি মহাকাশ প্রযুক্তিতে নতুন যুগের সূচনা বলে মত বিশেষজ্ঞদের
স্বাস্থ্যের অবনতি হওয়ায় সফদরজং হাসপাতালে ভর্তি আন্দোলনকারী, দ্রুত কমছিল ওজন
যন্তর মন্তরে প্রবেশে বাধার অভিযোগ নেতার, পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের