নিজস্ব প্রতিনিধি , লখনউ - তীর্থস্থানে মদ্যপান-সহ মাংস খাওয়ার অপরাধে গ্রেফতার ৩ যুবক। বিষয়টি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে অযোধ্যায়। ভাইরাল হওয়া সেই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। আরও এক অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
নেটপাড়ায় ঝড় তোলা ভিডিওটি ক্যান্টনমেন্ট থানা এলাকার গুপ্তার ঘাটের ঘটনা। এটি একটি প্রধান তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। সেখানে দেখা গেছে, ৪ যুবক পবিত্র সরযূ নদীর বুকে ঘুরে বেড়াচ্ছেন। তবে এটি কোনো সাধারণ নৌকাভ্রমণ ছিল না। নৌকার মাঝেই বসেছিল মদ্যপানের আসর। সঙ্গে চাট হিসেবে চলছিল খাসির মাংস। আনন্দে মেতে এক যুবক নিজের বন্ধুদের পরিচয় করিয়ে দেন। ভিডিওতে লভকুশ নিষাদ, রাজকুমার নিষাদ ও জিতেন্দ্র নিষাদের নাম শোনা গেছে। এরপরই পুলিশ সন্ধান চালায়। আটক করে তাঁদের।
প্রসঙ্গত, অতীতেও এমন কিছু ঘটনা ঘটেছে। এর আগে বারাণসীতেও গঙ্গা নদীর বুকে একই অপরাধ ঘটেছিল। সেখানে নৌকায় বসে মাংস রান্না ও মদ্যপানের অপরাধে পাঁচজনকে ধরেছিল পুলিশ। পবিত্র নদীগুলোর পবিত্রতা রক্ষার্থে প্রশাসন এখন অনেক বেশি তৎপর। বর্তমান ঘটনাটির তদন্ত এখনও জারি রেখেছে পুলিশ।
উল্লেখ্য, শ্রীরামচন্দ্রের স্মৃতিবিজড়িত এই ঘাটে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী আসেন। ভক্তরা সেখানে ভক্তিভরে পুণ্যস্নান ও পুজোআচ্চা করেন। এমন পবিত্র স্থানে এই ধরণের কাজ দেখে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। এই বিষয়ে সার্কেল অফিসার শ্রীযশ ত্রিপাঠী রবিবার সংবাদমাধ্যমকে কিছু তথ্য দেন।
শ্রীযশ ত্রিপাঠী বলেন, 'নদীতে ৪ যুবকের মদ-মাংস খাওয়ার ভিডিওটি আমাদের নজরে আসে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যেই তিনজনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে একজন এখনও পলাতক রয়েছে। তাকেও খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনা হবে'।
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
ঘর থেকে উদ্ধার তরুণ ইঞ্জিনিয়ারের দেহ, বাবার উদ্দেশে লেখা চিঠিতে হতাশার ইঙ্গিত
যন্তর মন্তরের কর্মসূচি ঘিরে বাড়ল চাপানউতোর, মুখোমুখি প্রশাসন ও ককরোচ জনতা পার্টি
টানা বর্ষণের জেরে ভয়াবহ বিপর্যয়, উদ্ধারকাজে নেমেছে সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী
টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি, ভেসে গেছে ঘরবাড়ি ও গাড়ি, বাড়ছে উদ্বেগ
সোমবারের কর্মসূচি ঘিরে বাড়ছে চাপানউতোর, অবস্থান মঞ্চ নিয়েও মুখোমুখি পুলিশ ও ককরোচ জনতা পার্টি
মন্দির থেকে দেবীমূর্তি সরানোর অভিযোগ, পরে জলাশয়ে ঝাঁপ দিয়ে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের
এনসিপিআই ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ
এনসিপিআইয়ের রাজনৈতিক বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের