নিজস্ব প্রতিনিধি , দিল্লি - লোকসভার অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। তৃণমূল কংগ্রেস ছেড়ে গঠিত এনসিপিআইকে কেন্দ্র করে জোরালো হল পৃথক সংসদীয় দলের স্বীকৃতির প্রক্রিয়া। বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠকে অংশ নেওয়ার জন্য সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর আমন্ত্রণপত্র ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় ও কাকলি ঘোষ দস্তিদারদের নেতৃত্বে এনসিপিআইয়ের সংসদীয় উপস্থিতি এবার আরও স্পষ্ট হতে চলেছে।
২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে ১৯ জুলাই নতুন সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে ডাকা হয় সর্বদল বৈঠক। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য এনসিপিআই নেতৃত্বের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। চিঠিতে দলটির সংসদীয় নেতৃত্বের নাম ও দায়িত্ব উল্লেখ করা হয়েছে, যা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তৃণমূল থেকে দলত্যাগ করে এনসিপিআই-তে যোগ দেওয়া ১৯ জন সাংসদের প্রসঙ্গও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্পিকারের কাছে পৃথক সংসদীয় দলের স্বীকৃতির আবেদন করার পরিপ্রেক্ষিতে তাদের জন্য লোকসভায় আলাদা আসনের ব্যবস্থাও করা হয়েছে। যদিও লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও পৃথক দলের স্বীকৃতি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেননি।
এনসিপিআইয়ের সংসদীয় দলনেতা হিসেবে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতকের দায়িত্বে কাকলি ঘোষ দস্তিদার এবং উপদলনেত্রী হিসেবে রয়েছেন শতাব্দী রায়। তৃণমূলে থাকাকালীনও সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার একই ধরনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সামলাতেন। এবার নতুন রাজনৈতিক পরিচয়ে তাদের সংসদীয় ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি, ভেসে গেছে ঘরবাড়ি ও গাড়ি, বাড়ছে উদ্বেগ
সোমবারের কর্মসূচি ঘিরে বাড়ছে চাপানউতোর, অবস্থান মঞ্চ নিয়েও মুখোমুখি পুলিশ ও ককরোচ জনতা পার্টি
মন্দির থেকে দেবীমূর্তি সরানোর অভিযোগ, পরে জলাশয়ে ঝাঁপ দিয়ে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের
এনসিপিআই ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ
এনসিপিআইয়ের রাজনৈতিক বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে
সোনমকে সরাতেই মুখ খুললেন রাহুল! পুলিশের পদক্ষেপে কেন্দ্রকে নিশানা বিরোধী দলনেতার
সোনমকে সরাতেই মুখ খুললেন রাহুল! পুলিশের পদক্ষেপে কেন্দ্রকে নিশানা বিরোধী দলনেতার
ভয়াবহ কাণ্ড সরকারি হাসপাতালে! বিভ্রান্তির জেরে বিকল হওয়ার মুখে তরুণীর কিডনি, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ
যন্তর মন্তর থেকে ওয়াংচুককে সরানোর ঘটনায় ক্ষোভ, এবার সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব ককরোচ জনতা পার্টি
সীমান্তে ফের সতর্কতা বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধির জেরে সক্রিয় নিরাপত্তা বাহিনী
স্কাইরুটের কক্ষপথ মিশনে বড় সাফল্য, বেসরকারি মহাকাশ প্রযুক্তিতে নতুন যুগের সূচনা বলে মত বিশেষজ্ঞদের
স্বাস্থ্যের অবনতি হওয়ায় সফদরজং হাসপাতালে ভর্তি আন্দোলনকারী, দ্রুত কমছিল ওজন
যন্তর মন্তরে প্রবেশে বাধার অভিযোগ নেতার, পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন
চোখের সামনে জলে টেনে নিয়ে গেল কুমির, মর্মান্তিক ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য
বৈধ নথি দেখাতে না পারায় বিপুল পরিমাণ অলঙ্কার বাজেয়াপ্ত। তদন্তে নেমেছে জিএসটি বিভাগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের