নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই রাজনৈতিক উত্তাপ চরমে। রবিবার সর্বদল বৈঠকে নবগঠিত এনসিপিআইয়ের সাংসদদের উপস্থিতি ঘিরে তৈরি হল তীব্র বিতর্ক। স্পিকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই তাদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, এই অভিযোগ তুলে তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের একাধিক দল বৈঠক থেকে ওয়াকআউট করে। ফলে অধিবেশন শুরুর আগেই কেন্দ্র ও বিরোধীদের সংঘাত স্পষ্ট হয়ে উঠল।
রবিবার সংসদের অ্যানেক্স ভবনে অনুষ্ঠিত সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেখানে তৃণমূল থেকে দলত্যাগ করে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং অর্জুন রাম মেঘাওয়াল। এই ঘটনাকেই কেন্দ্র করে আপত্তি তোলে বিরোধী শিবির। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, সৌগত রায়-সহ কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিআই, ডিএমকে এবং শিবসেনার প্রতিনিধিরা বৈঠক থেকে ওয়াকআউট করেন।
ইন্ডিয়া জোটের বক্তব্য, স্পিকারের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না এলেও এনসিপিআই সাংসদদের সর্বদল বৈঠকে ডাকা হয়েছে, যার প্রতিবাদেই তারা ওয়াকআউট করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র বলেন, '২০ জন বিদ্রোহী সাংসদের এনসিপিআই দলে মিশে যাওয়ায় এখনও চূড়ান্ত অনুমোদন দেননি স্পিকার। তাদের আলাদা আসন দেওয়া হলেও পৃথক ঘর বরাদ্দ করা হয়নি। তাহলে কীসের ভিত্তিতে সংসদ বিষয়ক মন্ত্রী তাদের সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানালেন?'
মহুয়া মৈত্রের আরও বক্তব্য, 'আমরা এর তীব্র প্রতিবাদ করে ওয়াকআউট করলাম। বিরোধীরা যারা আমাদের সঙ্গে সহমত হয়ে প্রতিবাদ জানালেন, আমাদের পাশে থাকলেন, তাদের অনেক ধন্যবাদ।' কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশও এই বিষয়ে সামাজিক মাধ্যমে আপত্তি জানান। সেই বক্তব্য শেয়ার করে তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন বিরোধী ঐক্যের বার্তা তুলে ধরেন।
টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি, ভেসে গেছে ঘরবাড়ি ও গাড়ি, বাড়ছে উদ্বেগ
সোমবারের কর্মসূচি ঘিরে বাড়ছে চাপানউতোর, অবস্থান মঞ্চ নিয়েও মুখোমুখি পুলিশ ও ককরোচ জনতা পার্টি
মন্দির থেকে দেবীমূর্তি সরানোর অভিযোগ, পরে জলাশয়ে ঝাঁপ দিয়ে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের
এনসিপিআইয়ের রাজনৈতিক বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে
সর্বদল বৈঠকে ডাক এনসিপিআইকে
সোনমকে সরাতেই মুখ খুললেন রাহুল! পুলিশের পদক্ষেপে কেন্দ্রকে নিশানা বিরোধী দলনেতার
সোনমকে সরাতেই মুখ খুললেন রাহুল! পুলিশের পদক্ষেপে কেন্দ্রকে নিশানা বিরোধী দলনেতার
ভয়াবহ কাণ্ড সরকারি হাসপাতালে! বিভ্রান্তির জেরে বিকল হওয়ার মুখে তরুণীর কিডনি, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ
যন্তর মন্তর থেকে ওয়াংচুককে সরানোর ঘটনায় ক্ষোভ, এবার সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব ককরোচ জনতা পার্টি
সীমান্তে ফের সতর্কতা বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধির জেরে সক্রিয় নিরাপত্তা বাহিনী
স্কাইরুটের কক্ষপথ মিশনে বড় সাফল্য, বেসরকারি মহাকাশ প্রযুক্তিতে নতুন যুগের সূচনা বলে মত বিশেষজ্ঞদের
স্বাস্থ্যের অবনতি হওয়ায় সফদরজং হাসপাতালে ভর্তি আন্দোলনকারী, দ্রুত কমছিল ওজন
যন্তর মন্তরে প্রবেশে বাধার অভিযোগ নেতার, পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন
চোখের সামনে জলে টেনে নিয়ে গেল কুমির, মর্মান্তিক ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য
বৈধ নথি দেখাতে না পারায় বিপুল পরিমাণ অলঙ্কার বাজেয়াপ্ত। তদন্তে নেমেছে জিএসটি বিভাগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের