নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কাঁপছে তিলোত্তমা। মরশুমের শীতলতম দিনের সাক্ষী রইল মহানগরী। বুধবার সকালে শহরের তাপমাত্রা নেমে এল ১৭ ডিগ্রিতে। শীতের আগমন এবার একেবারে স্পষ্ট কুয়াশার চাদরে ঢেকেছে শহর থেকে জেলা, শুরু হয়েছে আসল শীতের আমেজ।
হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নভেম্বরের শুরু থেকেই বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। দ্বিতীয় সপ্তাহে এসে রীতিমতো নিজের দাপট দেখাতে শুরু করেছে শীত। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, যা এই মরশুমের আপাতত সবচেয়ে কম। পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা আরও কমে ১৪ ডিগ্রিতে পৌঁছেছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী , বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আরেকটি রয়েছে উত্তর তামিলনাড়ু সংলগ্ন এলাকায়। তবে বঙ্গে আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া থাকবে শুষ্ক, ফলে শীতের দাপট আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। গত কয়েকদিনে সকাল ও রাতের দিকে শীতের আমেজ বেশ প্রকট হয়ে উঠেছে। জেলার বহু জায়গায় পারদ নেমেছে ১৫ ডিগ্রির নিচে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা আদ্রর্তাজনিত অস্বস্তি রয়ে যাচ্ছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের