নিজস্ব প্রতিনিধি, প্যারিস – এখনও অশান্ত নেপাল। এই আবহে উত্তাল হয়ে উঠল আরও এক দেশ। তা হল ফ্রান্স। ফ্রান্সের নয়া প্রধানমন্ত্রী পদে বসছেন মাক্রোঁ ঘনিষ্ঠ সেবাস্তিয়ান লেকর্নু। কিন্তু নতুন প্রধানমন্ত্রীকে পছন্দ হয়নি। এর প্রতিবাদে পথে নেমেছে হাজার হাজার মানুষ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এখনও পর্যন্ত ২০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অনলাইনের মাধ্যমে ‘সব অবরোধ করো’ – দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। বাসে আগুন ধরানো, ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে অতিরিক্ত বাহিনী। প্রতিবাদীদের আটকাতে ব্যারিকেড দেওয়া হয় রাস্তার বিভিন্ন প্রান্তে। কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবর্ষণ করে বিক্ষোভকারীরা। সব মিলিয়ে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে দৈনন্দিন খরচ বাড়ছে ফ্রান্সে। এই অর্থনৈতিক সঙ্কটকে হাতিয়ার করে নিজেই ভোটাভুটির দিকে যান বেরু। আর্থিক এবং ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার তাঁর বিপক্ষে ভোট দেন ফরাসি আইনসভার ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন সদস্য। বলাই বাহুল্য, নিজের কবর নিজেই খুঁড়লেন বেরু।
প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর কাছে ইস্তফাপত্র জমা দেন ফ্রাঁসোয়া বেরু। এরপর প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুকে বেছে নেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সেবাস্তিয়ান লেকর্নু এতদিন বেরুর মন্ত্রীসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এবার তাঁর কাঁধে তুলে দেওয়া হয় গুরুদায়িত্ব। তবে সেবাস্তিয়ান লেকর্নুকে মানতে পারছে না ফ্রান্সবাসী।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের