নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বছরের প্রথম দিন থেকে পরিবর্তন হতে চলেছে ট্রাফিক নিয়মের। বাড়ছে ফাইনের পরিমাণ। অসাবধানতায় গাড়ি চালালে হতে পারে বিপত্তি। নিয়মে বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে ১লা জানুয়ারি ২০২৬ থেকে।

সূত্রের খবর , ট্রাফিক নিয়মে পরিবর্তনের সঙ্গে বাড়ছে ফাইন। বিভিন্ন অসতর্কতা মূলক কার্যকলাপের জন্য নির্ধারিত হবে বিভিন্ন পরিমাণ টাকা। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা হবে ৫০০০ টাকা । রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে জরিমানা হবে ৩০০০ থেকে ৫০০০ টাকা। একটি বাইকে তিনজন অথবা হেলমেট না পরে গাড়ি চালালে ১০০০ টাকা জরিমানা সঙ্গে লাইসেন্স বাতিল করা হবে। সিট বেল্ট না পরলে জরিমানা হবে ১০০০ টাকা। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা হবে ১০,০০০ টাকা এমনকি জেল পর্যন্ত যেতে হতে পারে।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ," দিনের পর দিন অসাবধানতা অবলম্বনের কারণে দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে। বহুবার সতর্কতা জারি করেও গাড়ি চালকরা অথবা বাইক চালকরা কোনোভাবেই ট্রাফিক পুলিশের কথা গ্রাহ্য করে না। ফলে দুর্ঘটনা ঘটল নিজেদের সঙ্গে আসেপাশের বহু মানুষকে বিপদের মুখে পরতে হয়। তাই নতুন বছর থেকে জরিমানার পরিমাণ বাড়ানো হবে। যাত্রীদের সুরক্ষা সর্বাগ্রে প্রয়োজন ।"
পুজোর ছুটিতে কম সময়ে পাহাড় ভ্রমণের পরিকল্পনা
কুয়াশা-জঙ্গলে আজও তাড়া করে রহস্যময় মুণ্ডহীন ছায়া
মন্দিরের পাশাপাশি জুট-টেক্সটাইল মিল গড়ার ভাবনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের