নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধাননগরের নিউটাউনের সাপুরজি এলাকায় এক বহুতলের নিচ থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাক্ত দেহ। মৃতার নাম রচনা পারিয়াল। নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, রচনা পারিয়াল স্বামীর সঙ্গে নিউটাউনের সাপুরজি এলাকার এক বহুতলে ভাড়া থাকতেন। শুক্রবার গভীর রাতে হঠাৎ জোরে একটি শব্দ শুনতে পান আবাসনের নিরাপত্তারক্ষীরা। শব্দের উৎস অনুসন্ধান করতে গিয়ে তারা দেখতে পান, বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক মহিলা। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে টেকনোসিটি থানার পুলিশ। পাশাপশি, মৃতার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
২৯ জুলাই ইডির দফতরে ডাকা হয়েছে স্বয়ং মদন মিত্রকে
ইডি দফতরে হাজিরার জন্য কিছুটা সময় চেয়েছে শুভাশীষ চক্রবর্তী
২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মন্ত্রী
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের