নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রথম ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হয়েছিল শ্রেয়স আইয়ারকে। চোট নিয়েই মোটা অঙ্কের জরিমানা সইতে হয়েছিল পঞ্জাব অধিনায়ককে। এবার চেন্নাই ম্যাচের পর আরও বড় শাস্তির সম্মুখীন ভারতীয় ক্রিকেটার। তবে এবার শুধু আইয়ার নয় শাস্তি দেওয়া হয়েছে গোটা পঞ্জাব দলকে। নির্বাসনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফের মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেতে হয়েছে পঞ্জাব অধিনায়ককে। আইয়ারের লাগাতার ভুলের ফল ভুগেছে গোটা দল। আইপিএলের নিয়মের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তি পেয়েছেন শ্রেয়স। তবে শুধু শ্রেয়স নন পঞ্জাব দলের ১১ ক্রিকেটার-সহ ইমপ্যাক্ট প্লেয়ার প্রিয়াংশ আর্যকেও শাস্তি দেওয়া হয়েছে। আইয়ারকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি , প্রত্যেককে হয় ৬ লক্ষ টাকা, নয়তো ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে।
আইপিএলের তরফে জানানো হয়েছে , চলতি টুর্নামেন্টের দ্বিতীয় অপরাধ হওয়ায় জরিমানা বাড়ানো হয়েছে। এরপরও একই ঘটনা ঘটলে জরিমানা অবশ্যই বাড়বে। তখন অধিনায়ককে ৩০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। একইসঙ্গে ১২ লক্ষ টাকা করে জরিমানা বা ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হবে বাকি খেলোয়াড়দের। নিয়ম অনুযায়ী , ৯০ মিনিট বা দেড় ঘণ্টার মধ্যে একটি ইনিংস শেষ করতে হয়। অন্যথায় , এই শাস্তি হয়। তবে বিপক্ষ খেলোয়াড়ের চোটের জন্য কোনো বিলম্ব হলে সেক্ষেত্রে কোনো শাস্তি দেওয়া হয় না।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের