নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের আগে SIR ঘোষণা নিয়ে রাজনৈতিক মঞ্চে তীব্র বিতর্ক। এবার সেই ইস্যুতেই মামলা গড়াল হাইকোর্টে। আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন পিন্টু কারা। SIR এর সময়সীমা বাড়ানো নিয়ে আবেদন আদালতের। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
গত সোমবার জাতীয় নির্বাচন কমিশন বাংলায় SIR ঘোষণা করেছে। ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজও শুরু হয়ে গিয়েছে। আর এই SIR নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণের মধ্যে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই তড়িঘড়ি প্রক্রিয়া কেন শুরু হল, সেই নিয়েই এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। শাসক দলের দাবি, বিজেপি SIR এর নাম করে ঘুরপথে NRC শুরু করার চেষ্টা করছে। ভোটের আগে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা কমিশনের। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই শুক্রবার হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানান, এই বিষয়ে অনুমতির প্রয়োজন নেই, মামলা দায়ের করা হলে শুনানি হবে। আইনজীবীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাকারী SIR-এর সময়সীমা বৃদ্ধি এবং আদালতের পর্যবেক্ষণে প্রক্রিয়াটি সম্পন্ন করার আবেদন করেছেন। পাশাপাশি, কেন এই মুহূর্তে SIR প্রয়োজন নির্বাচন কমিশনকে তা স্পষ্ট করারও নির্দেশ চেয়েছেন তিনি। একইসঙ্গে, মামলায় কমিশনকে ২০০২ সালের সর্ম্পূণ ভোটার তালিকা প্রকাশ করার অভিযোগও জানানো হয়েছে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের