নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের সপ্তদশ বিধানসভা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃণমূল সরকারের শেষ ‘ভোট অন অ্যাকাউন্ট বাজেট’ পেশ হচ্ছে বৃহস্পতিবার। বিধানসভা নির্বাচনের ঠিক আগে পেশ হতে চলা এই বাজেটকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে প্রবল কৌতূহল ও প্রত্যাশা। ভোট অন অ্যাকাউন্ট বাজেট হলেও তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট হিসেবে এর রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস তার ভাষণ দেবেন। রাজ্যপালের ভাষণ এবং বাজেট পেশ উভয় পর্বেই বিধানসভায় উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর ২:৩০-এ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন। যদিও এটি একটি অন্তর্বর্তী বাজেট, তবু বিধানসভা নির্বাচনের আগে এই শেষ বাজেটে একাধিক জনমুখী ঘোষণা থাকতে পারে বলে জল্পনা প্রশাসনিক থেকে রাজনৈতিক মহলের।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ ‘সুখবর’ থাকতে পারে বাজেটে। পাশাপাশি বাংলার বাড়ি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন এবং সামাজিক প্রকল্প নিয়েও বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। বাজেট পেশের আগে দুপুর দেড়টায় মুখ্যমন্ত্রীর ঘরেই কেবিনেট বৈঠক বসবে। সেখানেই ভোট অন অ্যাকাউন্ট বাজেট অনুমোদন পাবে। তার পরেই মন্ত্রীসভার শিল্প বিষয়ক হাই পাওয়ার কমিটির বৈঠক হওয়ার কথা।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা