6a2a952988eb3_Gallery_1781164959981
জুন ১১, ২০২৬ বিকাল ০৫:৩৬ IST

নিখোঁজ নয়, মৃত! ৩ ভারতীয় নাবিকের মৃত্যুর খবর নিশ্চিত কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি , মাস্কাট - ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিকের মৃত্যু নিশ্চিত হল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই ২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। অপর ১ নাবিকের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্র।

বুধবার ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যতরী 'এমটি সেট্টেবেল্লো' হামলার মুখে পড়ে। অভিযোগ, জাহাজটিকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে জাহাজে আগুন ধরে যায়। ওই জাহাজে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়। বিপদের সংকেত পাওয়ার পর উদ্ধারকারী বাহিনী অভিযান চালিয়ে ২১ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করে। তবে ৩ জনের কোনও খোঁজ মেলেনি। বৃহস্পতিবার কেন্দ্র সরকার জানায়, নিখোঁজ ওই ৩ ভারতীয় নাবিক আর বেঁচে নেই। মৃতদের নাম ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া ও প্রধান ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।

এদিকে হামলার কারণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আমেরিকা। মার্কিন সেনার দাবি, সংশ্লিষ্ট জাহাজগুলি তাদের নির্দেশ অমান্য করে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। সেই কারণেই সামরিক পদক্ষেপ নেওয়া হয়। তবে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। একই ধরনের আরেকটি বাণিজ্যতরীতে হামলার পর নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিকসকে তলব করে ভারত সরকার। ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, 'এমটি সেট্টেবেল্লো জাহাজে হামলার ঘটনায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিকের মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁদের পাশে রয়েছে ভারত সরকার। মৃত নাবিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিবারগুলিকে সবরকম সহায়তা দেওয়া হবে'।

আরও পড়ুন

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের
জুন ১১, ২০২৬

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

ওমানের উপকূলে জাহাজে হামলা, এখনও নিখোঁজ ৩ ভারতীয় নাবিক
জুন ১১, ২০২৬

সমুদ্রে বড় বিপদ! জাহাজে হামলার পর উধাও ৩ ভারতীয় নাবিক

জ্বালানি সংকটে বড় স্বস্তি! ইথানল মিশ্রিত পেট্রলে শুল্ক ছাড় দিল মোদি সরকার
জুন ১১, ২০২৬

যুদ্ধ আবহে মোদি সরকারের মাস্টারস্ট্রোক! ইথানল পেট্রলে আর লাগবে না আবগারি কর

রাজ্যসভাতে একের পর এক ধস , সুস্মিতার পর এবার সাংসদ পদে ইস্তফা দিলেন প্রকাশচিক
জুন ১১, ২০২৬

পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবেন বলে জানান প্রকাশচিক

দুর্নীতির নাগপাশ থেকে মুক্ত দেশ , রেকর্ড গড়েই কংগ্রেসকে নিশানা মোদির
জুন ১০, ২০২৬

বুধবার প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি

দিল্লিতে এনডিএ বৈঠকে ফের ঝালমুড়ি , নিজের হাতে মোদিকে পরিবেশন করলেন শুভেন্দু
জুন ১০, ২০২৬

ঝাড়গ্রামের ঝালমুড়ির স্মৃতি উঠে এল দিল্লিতে

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন খারিজ! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব কংগ্রেস
জুন ১০, ২০২৬

গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে অভিযোগ তুলেছে হাত শিবির

নতুন রেকর্ড গড়লেন মোদি! নেহেরুর রেকর্ড ভাঙতেই বিশ্বজুড়ে প্রশংসার বন্যা
জুন ১০, ২০২৬

টানা ৪,৩৯৯ দিন কুর্সিতে! নেহরুর নজির ভেঙে নয়া মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী মোদি

মিশে যাচ্ছে তৃণমূল - কংগ্রেস , জোটের লক্ষ্যে রাহুলের সঙ্গে মেগা বৈঠকে অভিষেক
জুন ১০, ২০২৬

শীঘ্রই কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চলেছে তৃণমূল

ফের ফিরছে পোলিও! জল শোধনাগারে মিলল বিপজ্জনক ভাইরাস, জারি চরম সতর্কতা
জুন ১০, ২০২৬

সম্ভাব্য সংক্রমণ রুখতে জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ শুরু হয়েছে

তৃণমূলে ভাঙন অব্যাহত , সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব
জুন ১০, ২০২৬

রাজ্যসভার চেয়ারপার্সনের সঙ্গে দেখা করে পদত্যাগ করেন সুস্মিতা দেব

২০ সাংসদের ভাঙন ইঙ্গিতে চাপে তৃণমূল! আলোচনায় দিল্লির রাজনীতি
জুন ০৯, ২০২৬

ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস

২৪ জন ভারতীয় নাবিকের জীবন নিয়ে ছিনিমিনি! ওমান সাগরে মার্কিন হানায় চাঞ্চল্য
জুন ০৮, ২০২৬

পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভাঙন , স্পিকারের কাছে ‘বিদ্রোহী’ সাংসদদের চিঠি
জুন ০৮, ২০২৬

২০ জন ইতিমধ্যেই নতুন শিবিরের পক্ষে সই করেছেন

তৃণমূলে বড় ভাঙনের জল্পনা , দিল্লিতে ২১ সাংসদের বিজেপিমুখী হওয়ার জোড়ালো সম্ভাবনা
জুন ০৮, ২০২৬

বিদ্রোহী বিধায়কদের বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে যাওয়া জল্পনা আরও বাড়িয়ে দেয়

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...