নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রবিবার রাত সওয়া ১১টা নাগাদ না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বর্ষীয়ান বামপন্থী নেতার প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করেছেন পূর্ণেন্দু বসু, দোলা সেন সহ নেতারা।
নিজের এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।”
পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে COPD-র সমস্যায় ভুগছিলেন সমীর পুততুণ্ড। ৭ দিন আগে দক্ষিণ শহরতলির মুকুন্দপুকুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। অবশেষে সমস্ত লড়াই থেমে গেল রবিবার রাতে। বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সমীর পুততুণ্ডর স্ত্রী পিডিএস নেত্রী অনুরাধা পুততুণ্ড জানিয়েছেন, সমীর পুততুণ্ডর দেহ দক্ষিণ ২৪ পরগণায় তাঁর আদি বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। সিপিএমের দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন সমীর পুততুণ্ড। দক্ষিণ ২৪ পরগণায় সিপিএমের জেলা সম্পাদক ছিলেন তিনি।
যদিও দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০০১ সালে বিধানসভা ভোটের আগে সিপিএম ছেড়ে দিয়েছিলেন সমীর পুততুণ্ড। এরপর পার্টি অফ ডেমোক্র্যাটিক সোশ্যালিজম বা পিডিএস নামের নতুন দল তৈরি করেন তিনি। যদিও নির্বাচনে দাগ কাটতে পারেননি।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের