নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – দ্বিতীয়বার মার্কিন মসনদে বসে বিভিন্ন দেশের উপর অধিকহারে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে ভারতের সঙ্গে কার্যত ‘ঠাণ্ডা লড়াই’ শুরু হয়েছে আমেরিকার। এই আবহে নিজের দেশেই ধাক্কা খেলেন ট্রাম্প। তাঁর এই শুল্কবাণকে বেআইনি বলে দাবি করেছে খোদ মার্কিন আদালত।
সূত্রের খবর, বিভিন্ন দেশের উপরে চাপানো ট্রাম্পের অধিকাংশ শুল্কই ‘বেআইনি’। যদিও অক্টোবর পর্যন্ত এই শুল্কই বহাল থাকবে বলে জানিয়েছে মার্কিন আদালত। এরপর শুল্ক নেওয়া হবে বলে জানানো হয়েছে আদালতের তরফ থেকে। এই নিয়ে আদালতের উপর ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সমস্ত শুল্কই এখনও কার্যকর রয়েছে। আজ এক আদালত ভ্রান্তিবশত জানিয়ে দিয়েছে আমাদের চাপানো শুল্কগুলি সরিয়ে নেওয়া উচিত। কিন্তু ওরা জানে শেষপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই জয়ী হবে। যদি শুল্ক তুলে নেওয়া হয়, তাহলে সেটা আমাদের দেশের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে। এর ফলে আমরা আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ব। আমাদের শক্তিশালী হতে হবে।“
উল্লেখ্য, গত মাসে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর আবার রাশিয়ার থেকে তেল আমদানির ‘অপরাধে’ ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। এই আবহে আমেরিকা-ভারতের বন্ধুত্বে চিড় ধরেছে।
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের