নিজস্ব প্রতিনিধি , মিলান - গত বছর পুরোটাই চমকের মধ্য দিয়ে গেছে ক্রীড়াবিশ্ব। অধিকাংশ দলের অধরা স্বপ্নপূরণ হয়েছে। তবে ২০২৬ সালের শুরুতেই চমক দিচ্ছে নরওয়ের এক অনামী ক্লাব। সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ পর্বে প্রবেশ করতে না পারলেও ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করছে বোডো/গ্লিমট। ফুটবল ক্লাব হিসেবে অনেক পিছিয়ে থেকেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল তারা। এমনকি ক্লাবের নাম অবধি জানেন না ফুটবল বিশ্বের সিংহভাগ ভক্তরা।

হাতে বাজেট মাত্র ৫৭ মিলিয়ন ইউরো। দলে নেই কোনো নামকরা ফুটবলার। জেনস পিটার হাউগা, প্যাট্রিক বার্গদের দাপটে ধরাশায়ী ইউরোপের নামীদামী ক্লাব। এখনও অবধি ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানকে হারিয়ে গোটা ফুটবলবিশ্বকে চমকে দিয়েছে এই ক্লাব। মঙ্গলবার গভীর রাতে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল বোডো।
প্রথমে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারানোর পরের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ২-১ গোলে বাজিমাত করেছিল গ্লিমট। টানা দুই জয়ে প্লে অফের দরজা খুলে যায় তাদের জন্য। কিন্তু শেষ ষোলোয় ওঠার জন্য ইন্টার মিলানের বাধা টপকাতে হত। এরপর প্রথম পর্বে ইন্টার মিলানকে হারিয়েছিল ৩-১ গোলে। মঙ্গলবার দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় তারা। ৬০ হাজার দর্শকাশনের সান সিরোকে স্তব্ধ করে দিয়েছিল নরওয়ের এই ক্লাব।

উল্লেখ্য , নরওয়ের বোডোতে বর্তমান তাপমাত্র শূন্যের নিচে। বরফে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। সারা বছরে মাত্র কয়েকটি মাস নিয়মিত ফুটবল খেলার মতো আবহাওয়া থাকে। তার মধ্যেই ঘরোয়া লিগ শেষ করতে হয় নরওয়েকে। নিজেদের ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হতে না পারলেও এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নেমে পড়েছে বোডো/গ্লিমট।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...