নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – অগ্নিগর্ভ নেপালের দায়িত্বে তুলে দেওয়া হল প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির কাঁধে। দ্বন্দ্ব মিটিয়ে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ওপরেই আস্থা রাখল ‘জেন জি’। নেপালের ইতিহাসে প্রথমবার কোনও মহিলা প্রধানমন্ত্রী হলেন। রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ করলেন তিনি।
সূত্রের খবর, শুক্রবার রাতে কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল আবাসে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও অন্যান্য প্রধানদের উপস্থিতিতে শপথ নেন সুশীলা কারকি। এই বিষয়ে বিবৃতি জানানো হয়েছে শীতল আবাসের তরফ থেকে। ওলি সরকারের পতনের চারদিনের মধ্যেই সুশীলার কাঁধে তুলে দেওয়া হল গুরুদায়িত্ব। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারত বিরোধী ছিলেন। ক্ষমতায় আসার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছিলেন সুশীলা।
সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস গড়েছিলেন সুশীলা কারকি। এবার প্রথম মহিলা হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে ইতিহাসের পাতায় নাম তুললেন তিনি। উল্লেখ্য, সুশীলা কারকির কাছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব নিয়ে গিয়েছিল বিক্ষোভকারীরা। কারকি তাঁদের জানায়, তাঁকে সমর্থনের জন্য ১,০০০ লিখিত স্বাক্ষর লাগবে। প্রাক্তন প্রধান বিচারপতিকে সমর্থনের জন্য ২,৫০০-র বেশি স্বাক্ষর সংগ্রহ হয়।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...