68c271626a0db_WhatsApp Image 2025-09-11 at 12.20.46 PM
সেপ্টেম্বর ১১, ২০২৫ দুপুর ১২:২২ IST

নেপালের মসনদে সুশীলাকেই সমর্থন বলেন্দ্রর

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – নেপালের মসনদে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকে বসাতে চায় তরুণ প্রজন্ম। তাঁর উপরেই ভরসা রাখছেন ৫ হাজার বিক্ষোভকারী। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে সমর্থন করলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। প্রাথমিক ভাবে অন্তর্বতী নেতা হিসাবে বলেন্দ্রর নাম উঠে এসেছিল।

সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন্দ্র শাহ লিখেছেন, “দেশ এবার সোনালী ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। জেন জি-সহ নেপালের সকল নাগরিককে দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আপনারা কেউ আতঙ্কিত হবেন না। ধৈর্য ধরুন। নেপাল একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে চলেছে, যা দেশের নতুন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন পরিচালনার পাশাপাশি এই অন্তর্বর্তী সরকারের কাজ হল দেশকে নতুন দিশা দেখানো।“

তিনি আরও লেখেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আপনারা প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছেন। আপনাদের এই সিদ্ধান্তে আমার পূর্ণ সমর্থন এবং সম্মান রয়েছে।“ উল্লেখ্য, সুশীলা কারকির কাছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব নিয়ে গিয়েছিল বিক্ষোভকারীরা। কারকি তাঁদের জানায়, তাঁকে সমর্থনের জন্য ১,০০০ লিখিত স্বাক্ষর লাগবে। ইতিমধ্যেই প্রাক্তন প্রধান বিচারপতিকে সমর্থনের জন্য ২,৫০০-র বেশি স্বাক্ষর সংগ্রহ হয়ে গিয়েছে।

সংবাদ মাধ্যমকে বিক্ষোভকারীদের এক প্রতিনিধি জানিয়েছেন, “যেহেতু বলেন্দ্র শাহ আমাদের ফোন ধরেননি, তাই আলোচনা করে অন্য নামে চলে যাই। সবচেয়ে বেশি সমর্থন মেলে সুশীলা কারকির পক্ষে।“বলেন্দ্র শাহ ছাড়া বৈঠকে উঠে এসেছিল নেপালের বিদ্যুৎ পরিষদের প্রধান কুলমন ঘিসিং, যুব নেতা সাগর ধাকাল এবং ধারানের মেয়র হারকা সামপাংদের নাম।

আরও পড়ুন

৩ নাবিকের মৃত্যুর পর ফের তাণ্ডব ওমানে! মাঝ দরিয়ায় আক্রান্ত ভারতীয় জাহাজ
জুন ১২, ২০২৬

শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড
জুন ১১, ২০২৬

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ
জুন ১১, ২০২৬

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা

আফগানিস্তানে হামলা পাকিস্তানের! শিশু-সহ ১৩ জনের মৃত্যুর দাবি কাবুলের
জুন ১০, ২০২৬

বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে

চিনকে বড় ধাক্কা! BYD, আলিবাবা-সহ একাধিক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা
জুন ১০, ২০২৬

এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা

বিশ্বকাপের আগে বন্দুক হামলার আতঙ্ক! আর্জেন্টিনা-ইংল্যান্ড শিবিরের কাছেই জখম ৯
জুন ০৮, ২০২৬

লাইভ শো-তে চরম অশান্তি! সঞ্চালিকাকে 'হদ্দ বোকা' বলে মাইক ছুড়লেন ট্রাম্প
জুন ০৮, ২০২৬

৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, উপকূল জুড়ে চলছে সুনামি সতর্কতা
জুন ০৮, ২০২৬

মানবভ্রূণের জিন পরিবর্তনে যুগান্তকারী সাফল্য, চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত
জুন ০৬, ২০২৬

'ভারত-চিন ইস্যুতে হস্তক্ষেপ নয়'! দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান পুতিনের
জুন ০৬, ২০২৬

সন্তানদের সামনেই বিদেশিনীকে গণধর্ষণ, ২ দোষীর মৃত্যুদণ্ড বহাল রাখল উচ্চ আদালত
জুন ০৪, ২০২৬

বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ১১ আবাসিকের
জুন ০৪, ২০২৬

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...