নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড পরিচালক জেমস ক্যামেরন নাকি 'অবতার' ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউডের গোবিন্দা। বছরখানেক আগে নিজেই জানিয়েছিলেন। বেশিরভাগ লোকই সেকথা মাথা থেকে উড়িয়ে দিয়েছেন। তবে এবার নিজেই সেই জল্পনা উস্কে দিলেন। নীল রঙের অবতারে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছেন গোবিন্দা। ভিডিও ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , নীল রঙে নিজেকে সাজিয়ে গোবিন্দা বিভিন্ন সংলাপ বলছেন। 'মুম্বইয়া' টানে সংলাপ বলছেন। আর ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে 'অবতার'-এর আসল চরিত্র 'জেক সালি' ও তার পরিবার। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া গোবিন্দার এহেন একাধিক ভিডিও নিয়ে সকলের মধ্যে যখন কৌতূহল ঠিক তখনই প্রকাশ্যে এল কঠিন সত্য। আসলে ভাইরাল হওয়া সেইসব ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে বানানো। এরপরই স্পষ্ট যে গোবিন্দার Avatar এ অভিনয় করছেন না। বছরখানেক আগে তোলা দাবির জেরেই AI এর শিকার হতে হয়েছে গোবিন্দাকে।
উল্লেখ্য , গোবিন্দা এক সাক্ষাৎকারে জানান, "আমেরিকায় এক সর্দারজির সঙ্গে দেখা করে তাকে ব্যবসার বুদ্ধি দিয়েছিলাম। কয়েক বছর পর, তিনিই আমাকে জেমস ক্যামেরনের সঙ্গে দেখা করান। শুধু তাই নয়, হলিউড পরিচালকের সঙ্গে একটি সিনেমায় কাজ করার জন্যেও জোরাজুরি করেছিলেন। তাই আমি একদিন নৈশভোজে ওদের আমন্ত্রণ জানাই। সেখানেই ক্যামেরন আমাকে একটি বিশেষভাবে সক্ষম চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। ৪১০ দিনের শুটিংয়ের জন্যে আমাকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক দেবেন বলেও জানান তিনি। কিন্তু আমি সেটা নাকচ করে দিয়ে বলি, গায়ে নীল রং মাখলে তো হাসপাতালে যেতে হবে।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের