নিউজ ডেস্ক - ফুটবল বিশ্বকাপের মঞ্চে রবিবার মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। শক্তির বিচারে দুই দলের মধ্যে ব্যবধান অনেক। তবুও ম্যাচটি ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। কারণ, মাঠের লড়াইয়ের পাশাপাশি ডাগআউটের যুদ্ধও বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। দুই প্রজন্মের দুই কোচের কৌশলগত দ্বৈরথ এই ম্যাচকে অন্য মাত্রা দিয়েছে। বিশ্বকাপের ইতিহাসেও তৈরি হতে চলেছে এক বিরল নজির।
আমেরিকার হিউস্টনে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে নজর থাকবে দুই কোচের দিকেও। জার্মানির ৩৮ বছরের জুলিয়ান নাগেলসমানের বিপরীতে কুরাসাওয়ের ডাগআউটে থাকবেন ৭৮ বছরের ডাচ কোচ ডিক আডভোকাট। দু'জনের বয়সের ব্যবধান ৪০ বছর। বিশ্বকাপের ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি। টানা ৯টি ম্যাচ জিতে বিশ্বকাপে এসেছে জার্মানি। তবে চাপের মুখে রয়েছেন নাগেলসমান। কারণ, গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। সেই ব্যর্থতা কাটিয়ে এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আক্রমণভাগে মুসিয়ালা ও ওয়ার্টজদের উপরই সবচেয়ে বেশি ভরসা রাখছেন জার্মান কোচ।
অন্যদিকে, মাত্র দেড় লক্ষ জনসংখ্যার দেশ কুরাসাও নিজেদের সীমিত সামর্থ্য নিয়েই বড় মঞ্চে চমক দেখানোর স্বপ্ন দেখছে। অভিজ্ঞ আডভোকাটের রক্ষণাত্মক ছকের উপরই ভরসা রাখছে দলটি। এই গ্রুপে রয়েছে ইকুয়েডর ও আইভরি কোস্টের মতো শক্তিশালী প্রতিপক্ষ। তাই জার্মানির কাছে আজ বড় ব্যবধানে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে কিমিচদের দল। অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে থাকা কুরাসাও মাঠে নামছে অঘটন ঘটানোর আশা নিয়ে। শক্তির পার্থক্য যতই থাকুক, লড়াই জমিয়ে তুলতে বদ্ধপরিকর তারা।
সম্ভাব্য একাদশ -
জার্মানি (৪-২-৩-১): ম্যানুয়েল নয়ার (গোলরক্ষক); জসুয়া কিমিচ (রাইট ব্যাক), জোনাথন তাহ (সেন্টার ব্যাক), নিকো শ্লটারবেক (সেন্টার ব্যাক), নাথানিয়েল ব্রাউন (লেফট ব্যাক); ফেলিক্স নেমেচা (মিডফিল্ডার), আলেকসান্ডার পাভলোভিচ (মিডফিল্ডার); লেরয় সানে (রাইট উইঙ্গার), জামাল মুসিয়ালা (অ্যাটাকিং মিডফিল্ডার), ফ্লোরিয়ান ওয়ার্টজ (লেফট উইঙ্গার); কাই হাভার্টজ (স্ট্রাইকার)।
কুরাসাও (৪-৩-৩): এলোয় রুম (গোলরক্ষক); শ্যারেল ফ্লোরেনাস (রাইট ব্যাক), জুরিয়েন গারি (সেন্টার ব্যাক), আর্মান্ডো ওবিস্পো (সেন্টার ব্যাক), শুরান্ডি সাম্বো (লেফট ব্যাক); লিবানো কোমেন্সিয়া (মিডফিল্ডার), লিয়ান্দ্রো বাকুনা (মিডফিল্ডার), জুনিনিয়ো বাকুনা (মিডফিল্ডার); তাহিত চং (রাইট উইঙ্গার), কেনজি গোর (স্ট্রাইকার), জার্মি আন্তোনিসে (লেফট উইঙ্গার)।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের