নিজস্ব প্রতিনিধি , মালদহ - দুই নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধকে দোষী সাব্যস্ত করল মালদহ জেলা আদালত। পরিবারের সাহস, পুলিশের দ্রুত পদক্ষেপের জেরে শেষপর্যন্ত অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। রায়ের পর পরিবার-পরিজন সহ আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩ মে চার বছরের এক শিশুর মা, কাকিমা ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয় এক বৃদ্ধ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের দুই বাচ্চা মেয়েকে ডেকে যৌন নির্যাতন চালায়। বাড়ির উপরের তলা থেকে ঘটনাটি দেখে শিশুদের জেঠিমা। পরে তিনিই ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে শুক্রবার বিচারক রাজীব সাহা সব দিক বিবেচনা করে কঠোর রায় ঘোষণা করেন। অভিযুক্তকে কুড়ি বছরের কারাবাসের নির্দেশ দেওয়ার পাশাপাশি কুড়ি হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। নির্দিষ্ট অর্থ দিতে ব্যর্থ হলে আরও দুই বছর কারাবাস ভোগ করতে হবে দোষীকে। একই সঙ্গে প্রতিটি নির্যাতিতা শিশুকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশ দিয়েছেন আদালত।
এই মামলার আইনজীবী সার্থক দাস জানান, 'শিশু নির্যাতন নিয়ে সাধারণত সমাজ নীরব থাকে। তবে এই পরিবার পিছিয়ে যায়নি। মোট ১৩ জন সাক্ষীর বয়ান অভিযুক্তের অপরাধ প্রমাণ করেছে। দীর্ঘ লড়াই শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের এই রায় ভবিষ্যতে অপরাধীদের কাছে কড়া বার্তা হিসেবে কাজ করবে'।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের