নিজস্ব প্রতিনিধি , সিডনি - পাকিস্তান সুপার লিগের (PSL) মাঝপথেই গ্রেফতার হলেন বাঁ-হাতি ব্যাটার ডেভিড ওয়ার্নার। দীর্ঘ ১৬ বছর IPL দাপিয়ে বেড়ানো অজি তারকার এমন অনভিপ্রেত আচরণে হতবাক ক্রিকেট বিশ্ব। আদালতের রায়ে তার কেরিয়ারের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রীড়া মহল।
করাচি কিংসের দুই ম্যাচের মাঝে প্রায় ৫ দিনের বিরতি থাকায় দেশে ফিরেছিলেন ওয়ার্নার। নিউ সাউথ ওয়েলশ পুলিশের দাবি, সিডনির সারে হিলস এলাকায় গাড়ি চালানোর সময় অজি ওপেনারের নিঃশ্বাস পরীক্ষা হয়। তখনই ধরা পড়ে তাঁর শরীরে আইনি মাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ অ্যালকোহল রয়েছে। অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী এটি ‘মিড রেঞ্জ ড্রিংক অ্যান্ড ড্রাইভিং’ অপরাধ। ফলে লাইসেন্স বাতিল হতে পারে তার। আগামী ৯ মে সিডনি কোর্টে হাজিরা দিতে হবে তাকে। তবে আপাতত বিদেশযাত্রায় কোনও নিষেধাজ্ঞা না থাকায় ৯ এপ্রিল করাচির জার্সি গায়ে মাঠে নামতে বাধা নেই বলে মনে করা হচ্ছে।
IPL-এর ইতিহাসে অন্যতম সফল বিদেশি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত টানা ১৬ বছর এই টুর্নামেন্টের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালস (তৎকালীন ডেরডেভিলস) ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৮৪টি ম্যাচে তিনি করেছেন ৬৫৬৫ রান। ২০১৬ সালে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল এসআরএইচ (SRH)। তবে ২০২৫-এর মেগা নিলামে অবিক্রিত থাকায় দীর্ঘ দেড় দশকের কোটিপতি লিগের অধ্যায়ে আপাতত যতিচিহ্ন পড়েছে। বয়স, সাম্প্রতিক ফর্মের কারণে ভারতের ফ্র্যাঞ্চাইজিগুলি মুখ ফিরিয়ে নেওয়ায় নতুন চ্যালেঞ্জ নিতে এ বছর নাম লেখান PSL-এ।
ম্যানেজমেন্ট তাকে মোটা অঙ্কের বিনিময়ে দলে নিলেও, মাঠের বাইরের এই বিতর্কিত কাণ্ড নিয়ে এখন সরগরম নেটপাড়া। করাচি থেকে ইডেন - সব প্রান্তেই আলোচনার কেন্দ্রে ওয়ার্নারের ‘অফ ফিল্ড’ ড্রাইভ। এখন দেখার, আইনি লড়াই সামলে দলকে পয়েন্ট তালিকায় কতটা এগিয়ে দিতে পারেন এই মহাতারকা খেলোয়াড়।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের