নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কূটনৈতিক বরফ গলিয়ে টিম ইন্ডিয়াকে আতিথেয়তা দিতে কোমর বেঁধে নামল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের প্রশাসনের ভারত 'বয়কট' নীতি থেকে সরে এসে তারেক রহমানের সরকার এখন সেই সম্পর্ক ঝালিয়ে নিতে আগ্রহী। গত বছরের স্থগিত হওয়া সফরটি পুনরায় শুরুর লক্ষ্যে বিসিসিআই-কে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে ওপার বাংলার নীতিনির্ধারকরা। মূলত ২০২৭ সালের এশিয়া কাপের আসর নিজেদের দেশে নিশ্চিত করতেই এই বন্ধুত্বপূর্ণ মেজাজ দেখাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র।
আগামী সেপ্টেম্বরে রোহিতদের বিরুদ্ধে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। ২০২৫ সালের জুলাই মাসে অশান্ত পরিস্থিতির কারণে ভারত সফর বাতিল করলেও, এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দাবি তুলছে বিসিবি। এমনকি বিসিসিআই-কে দেওয়া বার্তায় তারা জানিয়েছে, এই ক্রীড়া সূচি দুই রাষ্ট্রের তিক্ততা কমাতে বড় ভূমিকা রাখবে। আইরিশদের বিরুদ্ধে পূর্বনির্ধারিত সিরিজ বাতিল করে ভারতকে স্বাগত জানানোর জন্য মাঠ প্রস্তুত রাখছে তারা।

অন্যদিকে, কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে প্রথমবার মুখ খুলল আইপিএল কর্তৃপক্ষ। ক্রিকেট বহির্ভূত বিতর্কের জেরে বাংলাদেশি পেসারের ছিটকে যাওয়াকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন টুর্নামেন্ট চেয়ারম্যান অরুণ ধুমাল। তাঁর মতে, নির্দিষ্ট কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যেখানে সরকারের সরাসরি কোনো হাত নেই। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলেই আশ্বস্ত করেছেন আইপিএল প্রধান।
বিসিবির এক শীর্ষ আধিকারিক জানান, 'আমরা বিসিসিআই-এর উত্তরের অপেক্ষায় রয়েছি। ক্রিকেটীয় সম্পর্ক ছাড়াও বড় টুর্নামেন্ট আয়োজনের অঙ্ক আমাদের মাথায় রয়েছে। আশা করি ভারতীয় বোর্ড ইতিবাচক সাড়া দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই আমরা দিনক্ষণ এবং সূচি জানাব'।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের