নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আবাসন লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অভিনেতা কমল খানের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পরেই শুক্রবার পুলিশের জালে ধরা দেন অভিনেতা তথা সিনেমা সমালোচক। ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ে। তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি গত ১৮ জানুয়ারির। ওশিওয়ারার আবাসনে মোট দুই রাউন্ড গুলি চলে। নালন্দা সোসাইটি দু’তলা ও চারতলায় দু’টি গুলির খোল পাওয়া যায়। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সমস্ত অভিযোগ স্বীকার করেছেন কমল খান।
কমল খান দাবি করেছেন তার বন্দুকের লাইসেন্স আছে। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। বন্দুক পরিষ্কারের পর তিনি পরীক্ষা করছিলেন। সে কারণে নাকি ম্যানগ্রোভ অরণ্যের দিকে তাক করে গুলি চালান কমল। তবে হাওয়ার জন্য নাকি গুলি ঘুরে আবাসনে গিয়ে লাগে। তার বন্দুকটি বাজেয়াপ্ত করে পুলিশ।
কমল খানের দাবি আদৌ সত্যিই নাকি উদ্দেশ্যপ্রণোদিত তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য , নালন্দা সোসাইটির দু’তলায় লেখক-পরিচালক নীরজ কুমার মিশ্র থাকেন। চারতলায় থাকেন মডেল প্রতীক বেদ। তারা একসঙ্গে অভিযোগ দায়ের করেন।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের