নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্প্রতি দুদিনের বঙ্গ সফরের রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে বড় রাজনৈতিক তৎপরতা। এবার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি তার রাজ্য সফরের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
আগামী ৩১ জানুয়ারি শিলিগুড়িতে একটি বড় সভা করতে পারেন অমিত শাহ। যদিও তার সফরের পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত হয়নি। এই সফর পুরোপুরি সাংগঠনিক কর্মসূচি নাকি প্রকাশ্য জনসভাও থাকছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্বের মতে, অমিত শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিক বা মার্চের শুরুতেই রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের। তার আগেই সংগঠনের ভিত আরও মজবুত করার লক্ষ্যে শাহের এই সফর।
কলকাতায় থাকাকালীন অমিত শাহ রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের নেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করতে পারেন বলেও জোর আলোচনা চলছে। সংগঠনের রণকৌশল, প্রার্থী নির্বাচন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে এই বৈঠকগুলিতে। প্রধানমন্ত্রীর সফরের পর অমিত শাহের সম্ভাব্য বাংলা সফর স্পষ্ট করে দিচ্ছে, ভোটের আগে পশ্চিমবঙ্গকে ঘিরে বিজেপির তৎপরতা তুঙ্গে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের