নিজস্ব প্রতিনিধি, টোকিও - ট্রাম্পের শুল্কবাণের মাঝে শুক্রবার ২ দিনের জাপান সফরে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে। তাঁকে জাপানের বিখ্যাত দারুমা পুতুল উপহার দেওয়া হয়েছে। বোধি ধর্ম থেকে উৎপত্তি দারুমা শব্দের। এই পুতুল জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। বলে রাখা ভালো, ভারতের সঙ্গে দারুমা পুতুলের ইতিহাস জড়িয়ে রয়েছে।
দারুমা পুতুলের বিশেষত্ব -
পুতুলটি লাল রঙের। চোখ সম্পূর্ণ সাদা। অঙ্গ-প্রত্যঙ্গহীন শুধু মাথা বিশিষ্ট গোলাকার ও ফাঁপা এই পুতুল। মুখের নিচে সোনালি অক্ষরে লেখা থাকে ‘ফুকু ইরি’। যার অর্থ, ‘সৌভাগ্য বহনকারী’। পুতুলটি পড়ে গেলেও ফের সোজা হয়ে যায়। কারণ, নিচের অংশটি ভারী। এর উপর ভিত্তি করে জাপানে একটি প্রবাদ রয়েছে, তা হল – “নানাকোরোবি ইয়াওকি”। যার অর্থ “সাতবার পড়ে গেলেও, আটবার উঠে দাড়াও।“ লাল ছাড়া হলুদ রঙয়েরও হয় দারুমা পুতুল। যা সুরক্ষা ও নিরাপত্তার প্রতীক, সাদা দারুমা ভালবাসা ও মিলনের প্রতীক।
এই পুতুলের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। তামিলনাড়ুর কাঞ্চিপুরমের একজন সন্ন্যাসী দ্বারা অনুপ্রাণিত দারুমা পুতুল। ৪৪০ খ্রিস্টাব্দে পল্লবদের রাজধানীতে জন্মগ্রহণ করেন ওই সন্ন্যাসী। চীন সফরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে জাপানে যান। টানা ৯ বছর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন ওই সন্ন্যাসী। দীর্ঘ দিন ধরে ধ্যানস্থ থাকায় তাঁর হাত-পা অসাড় হয়ে যায়। ঘুম পায়। সেই জন্য যাতে ঘুম না আসে তাই নিজেই নিজের চোখের পাতা উপড়ে ফেলেন। সেই জন্যই দারুমা পুতুলে তাঁর চোখ উন্মুক্ত ও বড় বড়।
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের