নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সঙ্গীত জগতকে না চাইতেই হাতের মুঠোয় রেখেছিলেন আশা ভোঁসলে। একগুচ্ছ ভাষায় গান গেয়ে পেয়েছিলেন বহু পুরস্কার।রবিবার সেই কিংবদন্তি গায়িকার জীবনাবসান ঘটে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ।রাজনৈতিক মহলের তরফেও শোকপ্রকাশ করা হয়েছে। গায়িকার প্রয়াণে এবার শোকস্তব্ধ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
সোশ্যাল মিডিয়ায় 'দিল চিজ কেয়া হ্যায়' গানটি গাওয়ার একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন , "কিছু ক্ষতি এমন হয় যা শৈশবের একটা অংশ, স্মৃতি, বা নিজের ঘর হারিয়ে ফেলার মত মনে হয়। আমাদের অনেকের কাছেই আশা জি ছিলেন ঠিক তেমনই।"
অভিনেত্রী আরও বলেন , "গায়িকার কণ্ঠ শুধু ভারতীয় সঙ্গীতের অংশ ছিল না তা ছিল আমাদের জীবনের পটভূমিরই একটি অংশ। আমাদের বেড়ে ওঠার সময়ে পারিবারিক উৎসবে, মন ভাঙার মুহূর্তে, আনন্দের মুহূর্তে, সেইসব শান্ত ও কোলাহলপূর্ণ মুহূর্তে যা আমরা বুঝে ওঠার আগেই স্মৃতিতে পরিণত হয়েছে।"
শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হওয়ার জেরে ভর্তি হয়েছিলেন আশা ভোঁসলে। এমার্জেন্সি ইউনিটে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল গায়িকাকে। রবিবার চিকিৎসাধীন অবস্থাতেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন গায়িকা। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন ছেলে আনন্দ ভোঁসলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গায়িকার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের